আজ ০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
তীব্র গরমে লোডশেডিং, শেষ ভরসা বাঁশবাগান ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় আজ শুরু বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ৮৫০২ শিক্ষার্থী শ্যামনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি প্রকল্পে বাধা, চাঁদাদাবি ও হুমকির অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে বাংলা নববর্ষ উদযাপিত সাতক্ষীরায় নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রা এমপি না হয়েও শাখরা–কোমরপুর ব্রিজ সংস্কারের প্রতিশ্রুতি রাখলেন আব্দুর রউফ সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন শিক্ষার্থীদের ভর্তি ও উপস্থিতিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড-ডে মিল সাতক্ষীরা স্কলার হাবের উদ্যোগে ইতালিতে স্কলারশিপে পড়ার সুযোগ

একই দিনে নির্বাচন ও গণভোটে সম্মতি জামায়াতসহ আট দলের

  • জাতীয় ডেস্ক
  • আপডেট সময়: ০৬:১৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্ত মেনে নিয়েছে নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত জামায়াতসহ ইসলামী সমমনা আট দল। সোমবার (৮ ডিসেম্বর) রাতে লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদ সম্মেলনে শরিক দল খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুল কাদের বলেন, গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত করতে ডিসেম্বরজুড়ে প্রচারণা চালাবে আট দলের শরিক সংগঠনগুলো। তবে একই দিনে নির্বাচন ও গণভোট মেনে নিলেও—লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ‘ফ্যাসিস্ট অপরাধীদের’ বিচার এবং ফ্যাসিবাদের সহযোগী রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞার দাবি বহাল রয়েছে বলে জানান তিনি।

এর আগে পুরানা পল্টনের কালভার্ট রোডে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিনিধিরা সভায় অংশ নেন। জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে এরই মধ্যে দেশের আট বিভাগে সমাবেশ করেছে ইসলামী দলগুলো।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

তীব্র গরমে লোডশেডিং, শেষ ভরসা বাঁশবাগান

একই দিনে নির্বাচন ও গণভোটে সম্মতি জামায়াতসহ আট দলের

আপডেট সময়: ০৬:১৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫