আজ ০৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় বড় পরিবর্তনের আভাস শ্যামনগরের উপকূলীয় কৈখালী ভূমি অফিসে জরাজীর্ণ টিন সেটে চলছে দুই ইউনিয়নের ভূমি সেবা আশাশুনির তেতুলিয়া-টিকা সড়কের কোদালশাহ স্লুইস গেটে ধস,প্লাবনের শঙ্কায় ১০ গ্রামের মানুষ দেবহাটা-কালিগঞ্জে সরকারি বরাদ্দের টাকা গিলে খাচ্ছে পিআইও মফিজুর ‘তোমরা আমাদের অবাক করে দিয়েছ’, মিরাজকে গিলক্রিস্ট ট্রলের ‘লর্ড শান্ত’ এখন সত্যিকারের ‘লর্ড’ সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় বল্লী ইউনিয়নে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলায় থানায় লিখিত অভিযোগ চিকিৎসার আশ্বাসে তালায় এনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় নারীসহ গ্রেপ্তার ২ শ্যামনগরের উপকূলে রাস্তা সংস্কার না হওয়ায় এলাকাবাসী ধান রোপন করে প্রতিবাদ
গরম পানি কফ নরম করে শ্বাসনালীর বাধা দূর করতে সাহায্য করে

সকালে গরম পানি পান: বিজ্ঞান যেসব উপকার নিশ্চিত করেছে

  • স্বাস্থ্য ডেস্ক
  • আপডেট সময়: ০৩:৪৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৪০২ বার পড়া হয়েছে

সকালে ঘুম থেকে ওঠার পর হালকা গরম পানি পান করা বহুদিনের স্বাস্থ্যকর অভ্যাস। বিশেষজ্ঞদের মতে, দিনের শুরুতেই এক গ্লাস গরম পানি শরীরের ভেতরের বিভিন্ন প্রক্রিয়া সক্রিয় করে এবং সারাদিন কর্মশক্তি বাড়ায়। বিজ্ঞানসম্মত গবেষণাতেও পাওয়া গেছে বেশ কিছু উপকার। নিচে এর সাতটি প্রধান উপকার তুলে ধরা হলো।

হজমশক্তি উন্নত করে
গরম পানি পাকস্থলীর পেশি শিথিল করে খাবার ভাঙতে সাহায্য করে। ফলে গ্যাস্ট্রিক, অম্বল বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমে।

শরীর থেকে টক্সিন বের করে
হালকা গরম পানি শরীরের তাপমাত্রা বাড়িয়ে ঘাম ও প্রস্রাবের মাধ্যমে টক্সিন বের করতে সাহায্য করে। এতে শরীর ভেতর থেকে পরিষ্কার থাকে।

মেটাবলিজম বাড়ায়
গরম পানি বিপাকক্রিয়া বাড়িয়ে অতিরিক্ত ফ্যাট বার্নে সহায়তা করে। লেবুর রস মিশিয়ে খেলে এর কার্যকারিতা আরও বাড়ে বলে বিশেষজ্ঞদের মত।

রক্তসঞ্চালন উন্নত করে
এটি রক্তনালী প্রসারিত করে রক্তসঞ্চালন বাড়ায়। হাত–পা ঠান্ডা হওয়া, ঝিনঝিন করা বা অবসন্নতার মতো সমস্যায় অনেকেই উপকার পান।

কোষ্ঠকাঠিন্য কমায়
খালি পেটে গরম পানি অন্ত্রকে নরম করে মলত্যাগ স্বাভাবিক করে। দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য দূর করতেও এটি কার্যকর।

ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
টক্সিন কমলে ও শরীর হাইড্রেটেড থাকলে ত্বক উজ্জ্বল হয়। ব্রণ ও ত্বকের শুষ্কতা কমাতেও সহায়তা করে গরম পানি।

ঠান্ডা–কাশিতে আরাম দেয়
সর্দি, কাশি বা গলা ব্যথায় গরম পানি কফ নরম করে শ্বাসনালীর বাধা কমায়। নাক বন্ধ ও গলা ব্যথা থেকেও দ্রুত আরাম পাওয়া যায়।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সকালে নিয়মিত হালকা গরম পানি পান করলে সার্বিক সুস্থতায় ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় বড় পরিবর্তনের আভাস

গরম পানি কফ নরম করে শ্বাসনালীর বাধা দূর করতে সাহায্য করে

সকালে গরম পানি পান: বিজ্ঞান যেসব উপকার নিশ্চিত করেছে

আপডেট সময়: ০৩:৪৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫