আজ ০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নদী শাসনের অপ-প্রভাব আজ সাতক্ষীরা স্থায়ী জলবদ্ধতা সাতক্ষীরায় এনজিও পরিচালন ব্যবস্থায় সুশাসন জোরদারকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ৭ কোটি টাকার সড়কে বালু নিয়ে কারসাজি, ইউএনওকে জানিয়েও বন্ধ হয়নি ড্রেজার ডুমুরিয়ায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড হাজরাকাটি মডেল কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন নির্মাণ কাজ পরিদর্শন পুলিশের উপস্থিতিতে চাঁদা দাবি, বিএনপির দুই নেতার মুক্তি পাটকেলঘাটা ভূমি অফিসে নায়েবের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক বিধবার ২৫ বিঘা চিংড়ি ঘের দখলের অভিযোগ, লুট হয়েছে প্রায় ১০ লাখ টাকার মাছ

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময়: ০২:২৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৪৮৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়, সাতক্ষীরার উপপরিচালক সায়েদুর রহমান মৃধা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা এবং জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফিফা রেফারি তৈয়েব হাসান শামসুজ্জামান। এ সময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশাপাশি তাদের অভিভাবকরা উপস্থিত থেকে শিশুদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগান। আনন্দঘন পরিবেশে শিশুদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম রফিক।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

নদী শাসনের অপ-প্রভাব আজ সাতক্ষীরা স্থায়ী জলবদ্ধতা

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময়: ০২:২৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬