পাটকেলঘাটা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় বারাত যুব সংঘের আয়োজনে ইঞ্জিনিয়ার গাজী আল মামুনের উদ্যোগে ঐতিহ্যবাহী ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল অক্টোবর ৪ টায় ৮২ নং বারাত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী ম্যাচ: সাতক্ষীরার মকন্দপুর এমার্জিং ক্লাবও তালার জাতপুর সংহতি ক্লাবের মোট ২২ জন খেলোয়ার অংশগ্রহণে খেলা টি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অথিতি ছিলেন,
যশোর জনস্বাস্থ্য প্রকৌল অধিদপ্তরের প্রকৌলী মোঃ আব্দুল আলীম,বারাত মনহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম কুমার দাস, সহকারী শিক্ষক মুকুল চন্দ্র পাল, মনিরুল ইসলাম, মুজাহিদুল হক প্রমুখ।
খেলার প্রথম ৩০ মিনিটে দুই পক্ষ কোন গোল দিতে না পারলেও চাপে ছিল জাতপুর সংহতি ক্লাবের খেলোয়াড়রা,শেষে মুকুন্দপুর এমার্জিং ক্লাব ৩,০ গোলে তালার জাতপুর সংহতি ক্লাবকে পরাজিত করে।
খেলায় চ্যাম্পিয়ন দল: ১০,০০০/- (দশ হাজার) টাকা, রানার্স আপ দলের জন্য : ৭,০০০/হাজার) টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এছাড়া ঐ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারের ব্যবস্থা ও রয়েছে বলে জানান ক্রতিপক্ষ। সার্বিক খেলাটি পরিচালনা করেন, শিক্ষক অলি আহম্মেদ,
শাহীন বিশ্বাস 














