আজ ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় আধুনিক চিকিৎসাসেবায় আস্থার ঠিকানা ইনমাস সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতি সভা তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় সদর ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরে লিফলেট বিতরণ তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের  অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজ স্থাপন মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত তালায় ৮ দলীয় নক আউট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ সাতক্ষীরায় সর্বাধুনিক প্রযুক্তির ‘এলিট ফিটনেস জিম’-এর উদ্বোধন সুন্দরবন বনবিভাগের অভিযানে অভয়ারণ্য থেকে নৌকা সহ ৩ জন আটক

তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় সদর ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরে লিফলেট বিতরণ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে এবং সরকারের উন্নয়নের রুপরেখা তুলে ধরে সাতক্ষীরা শহরে লিফলেট বিতরণ করেছে সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল। রবিবার (১৮ অক্টোবর) বিকালে সাতক্ষীরা শহরের সদর থানা সড়ক, প্রেসক্লাব সড়ক ও শহরের পাকাপোলসহ বিভিন্ন স্থানে পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হাসান খান হাবলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম সারোয়ার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন আফিল, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন নিরব, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, আহসান উল্লাহ, সদস্য কবির হোসেন ও ডাঃ সুমন প্রমূখ।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, “দেশের তেল, গ্যাস ও চলমান বিদ্যুৎ সংকট নিরসনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। মানুষের ভোগান্তি দূর করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং ব্যবস্থাপনা জোরদারে গৃহীত পদক্ষেপের সুফল দ্রুতই জনগণ পেতে শুরু করবেন। সংকট মোকাবিলায় সচেতনতার পাশাপাশি সরকারের উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তারা।” তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের গৃহীত পদক্ষেপ জানাতে এবং সরকারের উন্নয়নের রুপরেখা তুলে ধরে সাতক্ষীরা শহরে লিফলেট বিতরণকালে সাতক্ষীরা সদর ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় আধুনিক চিকিৎসাসেবায় আস্থার ঠিকানা ইনমাস

তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় সদর ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরে লিফলেট বিতরণ

আপডেট সময়: ০৪:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬