আজ ১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি, বাড়ছে টহল ও প্রযুক্তির ব্যবহার আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ আটক। বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১২ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল সাতক্ষীরায় জুলাইয়ের সম্মুখসারিদের বাদ দিয়ে এনসিপির সাংগঠনিক সভা, আ. লীগ পুনর্বাসনের অভিযোগ শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে চারটি ড্রেজার বোট ও সাতটি বালুর গাঁদা জব্দ সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যশোর বার্তা’র ৩য় বর্ষপূর্তি উদযাপিত​ যশোরের কেশবপুরে ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যার রহস্য উদ্ঘাটন-অতঃপর দুজনকে আটক।
হিমু উৎসব, হলুদ পাঞ্জাবি ও নীল শাড়িতে মাতবেন হিমু-রূপারা

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়: ০৪:০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

লেখক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ। ছবি: সংগৃহীত

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ শুক্রবার (১৩ নভেম্বর)। এ উপলক্ষে লেখকের জন্মস্থান নেত্রকোনায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করছে সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের সংগঠন ‘হিমু পাঠক আড্ডা’। উৎসবকে ঘিরে জেলার সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও হুমায়ূন ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আয়োজিত হচ্ছে ‘হিমু উৎসব’। এতে ছেলেরা হিমুর আদলে হলুদ পাঞ্জাবি এবং মেয়েরা রূপার সাজে অংশ নেবেন। লেখকের বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে ব্যবহৃত জনপ্রিয় গানের সঙ্গে নাচ, গান ও আনন্দ আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হবে দিনটি।

আয়োজক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টায় হুমায়ূন আহমেদের শিক্ষামূলক উক্তি সংবলিত টি-শার্ট বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর বেলা ১১টায় হিমু ও রূপার সাজে বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে শহরে বের হবে আনন্দ শোভাযাত্রা। সাতপাই নদীর পাড়ের চক্ষু হাসপাতাল এলাকা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে। সেখানে জন্মদিনের কেক কাটা হবে।

শোভাযাত্রায় লেখক, সাংবাদিক, কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ নেওয়ার কথা রয়েছে।

দিনের আয়োজনের শেষ পর্বে সন্ধ্যা ৬টায় মোক্তারপাড়া শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘গানে ও আড্ডায়’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম, জীবন ও বাংলা সংস্কৃতিতে তাঁর অবদান নিয়ে আলোচনা, স্মৃতিচারণ এবং সংগীত পরিবেশনা থাকবে।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার শেখবাড়িতে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। পরিবারের প্রথম সন্তান হিসেবে তাঁর জন্মকে ঘিরে নানা স্মৃতির কথা প্রচলিত রয়েছে। তাঁর নানা জন্মের আনন্দে এক মণ মিষ্টি বিতরণ করেছিলেন এবং জন্মস্থানেও স্মৃতিচিহ্ন রেখে গিয়েছিলেন।

অন্যদিকে, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে অবস্থিত তাঁর পৈতৃক ভিটা। বাবার স্মৃতি ধরে রাখতে সেখানে তিনি প্রতিষ্ঠা করেন ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’।

উপন্যাস, ছোটগল্প, নাটক ও চলচ্চিত্রে অসামান্য সৃষ্টির মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে নিজস্ব অবস্থান তৈরি করেন হুমায়ূন আহমেদ। তাঁর সৃষ্ট হিমু, মিসির আলী ও শুভ্র চরিত্র আজও পাঠকের কাছে সমান জনপ্রিয়।

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন এই জনপ্রিয় লেখক। তাঁর জন্মদিনে নেত্রকোনায় হিমু উৎসব এবং মৃত্যুবার্ষিকীতে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে আসছে ‘হিমু পাঠক আড্ডা’। সময়ের সঙ্গে উৎসবটি লেখকের ভক্ত, পাঠক, লেখক ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় পরিণত হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি, বাড়ছে টহল ও প্রযুক্তির ব্যবহার

হিমু উৎসব, হলুদ পাঞ্জাবি ও নীল শাড়িতে মাতবেন হিমু-রূপারা

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ

আপডেট সময়: ০৪:০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬