আজ ০৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল সাতক্ষীরায় জুলাইয়ের সম্মুখসারিদের বাদ দিয়ে এনসিপির সাংগঠনিক সভা, আ. লীগ পুনর্বাসনের অভিযোগ শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে চারটি ড্রেজার বোট ও সাতটি বালুর গাঁদা জব্দ সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যশোর বার্তা’র ৩য় বর্ষপূর্তি উদযাপিত​ যশোরের কেশবপুরে ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যার রহস্য উদ্ঘাটন-অতঃপর দুজনকে আটক। শার্শা উপজেলায় ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ এইচএসসি পরীক্ষায় ২ স্হান অধিকারী।   তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬ সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে আদালতে মামলায় গ্রেফতারী  পরোয়ানা, স্বামী পালিয়েছে তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা  ও দোয়া শ্যামনগরে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
একজনকে ৫০ হাজার জরিমানা

শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে চারটি ড্রেজার বোট ও সাতটি বালুর গাঁদা জব্দ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:২১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মেহেদী হাসান মারফ শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অভিযান চালিয়ে ড্রেজারসহ চারটি বোট জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় খোলপেটুয়া নদীর তীরবর্তী আবু মুছা ও কামরুজ্জামান কোম্পানীসহ মোট সাতটি প্রতিষ্ঠানের বালুর গাঁদা জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধভাবে উত্তোলনকৃত বালু ক্রয়-বিক্রয়ে জড়িত আবু মুছা কোম্পানীর ম্যানেজার আনিছুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাসসহ শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মনিরুজ্জামান অভিযানের নেতৃত্ব দেন। এসময় আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুসালেহ বাবু, উপ-পরিদর্শক সনজিত ছাড়াও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান লিটন, সহ উপজেলা প্রশাসন এবং শ্যামনগর থানার ও বুড়ি গোয়ালিনী নৌ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানায় ইজারা না থাকার পরও আব্দুর রহমান বাবু ও যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে কিছু ব্যক্তি অবৈধভাবে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করছিল। বিষয়টি নিয়ে সুধী মহলসহ স্থানীয় গ্রামবাসীরা প্রশাসনের কাছে ভাঙনের শংকার কথা জানিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আবেদন করে। একপর্যায়ে শ্যামনগর উপজেলা প্রশাসন গত ৯ নভেম্বর থেকে খোলপেটুয়া নদীতে আকস্মিক অভিযান শুরু করে।
এদিকে ভ্রাম্যমান আদালত সুত্র নিশ্চিত করে জানায় বৃহস্পতিবার সকাল থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু হয় খোলপেটুয়া নদীতে। একপর্যায়ে তারা খোলপেটুয়া নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজারস্থাপনকৃত অবস্থায় চারটি ইঞ্জিনচালিত বোট জব্দ করে। পরবর্তীতে নওয়াবেঁকী ও আটুলিয়া ইউনিয়নের বড় কুপট এলাকায় নদীর চরে গড়ে তোলা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানাধীন সাতটি বালুর গাঁদা জব্দ করে। এসময় আবু মুছার মালিকানাধীন প্রতিষ্ঠানের ম্যানেজার আনিছুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে দুই মাসের কারাদন্ড অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় তাকে।
ভ্রাম্যমান আদালত সুত্র আরও জানায় জব্দকৃত বালুর গাঁদা ও ইঞ্জিনচালিত বোটগুলো স্থানীয় চেয়ারম্যান ও সহহারী ইউনিয়ন ভুমি কমকর্তার হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে দাম নির্ধারণ করে তা প্রকাশ্যে নিলামে বিক্রির পর সমুদয় অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে। সমুদয় অভিযান চালিয়ে ড্রেজারসহ চারটি বোট জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় সকল ইউনিয়ান পরিষদ চেয়ারম্যান আবু সালেহ বাবু ও ইউনিয়ন ভূমি কমকর্তা জিম্মা রাখা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

একজনকে ৫০ হাজার জরিমানা

শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে চারটি ড্রেজার বোট ও সাতটি বালুর গাঁদা জব্দ

আপডেট সময়: ০৪:২১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬