আজ ০৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল সাতক্ষীরায় জুলাইয়ের সম্মুখসারিদের বাদ দিয়ে এনসিপির সাংগঠনিক সভা, আ. লীগ পুনর্বাসনের অভিযোগ শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে চারটি ড্রেজার বোট ও সাতটি বালুর গাঁদা জব্দ সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যশোর বার্তা’র ৩য় বর্ষপূর্তি উদযাপিত​ যশোরের কেশবপুরে ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যার রহস্য উদ্ঘাটন-অতঃপর দুজনকে আটক। শার্শা উপজেলায় ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ এইচএসসি পরীক্ষায় ২ স্হান অধিকারী।   তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬ সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে আদালতে মামলায় গ্রেফতারী  পরোয়ানা, স্বামী পালিয়েছে তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা  ও দোয়া শ্যামনগরে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরায় জুলাইয়ের সম্মুখসারিদের বাদ দিয়ে এনসিপির সাংগঠনিক সভা, আ. লীগ পুনর্বাসনের অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদর্শিক ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাতক্ষীরা জেলা কমিটির সাম্প্রতিক একটি সাংগঠনিক সভা ঘিরে তীব্র বিতর্ক ও অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে। অভিযোগ উঠেছে, জেলা আহ্বায়ক ও জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতাদের বাদ দিয়ে আয়োজিত ওই সভার মাধ্যমে জেলায় আওয়ামী লীগের সহযোগীদের পুনর্বাসন করা হচ্ছে। তবে কেন্দ্রীয় নেতৃত্ব ও অভিযুক্ত নেতা এসব অভিযোগ অস্বীকার করলেও, সভা আয়োজন ও পদ-পদবি নিয়ে সংশ্লিষ্ট নেতাদের পরস্পরবিরোধী বক্তব্যে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা ভিত্তিক সাংগঠনিক সফরের অংশ হিসেবে সম্প্রতি (৯ নভেম্বর) সাতক্ষীরায় এনসিপির এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রতি দায়িত্ব পাওয়া এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) শাহরিন ইরা। সভায় জেলা কমিটির সদস্যসচিব মো. কামরুজ্জামান বুলু এবং সাংগঠনিক সম্পাদক আক্তারুল ইসলাম আক্তারসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
সভাটি অনুষ্ঠিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন জেলা এনসিপির একটি অংশ ও জুলাই আন্দোলনের কর্মীরা। তাদের অভিযোগ, সাতক্ষীরার এই গুরুত্বপূর্ণ সভায় জুলাই আন্দোলনের কোনো সম্মুখসারির নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। বরঞ্চ সভায় অংশগ্রহণকারীদের অনেকের বিরুদ্ধেই অতীতে বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড ও আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে।
সাতক্ষীরা জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হুদা এবং স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে জানান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা, জেলা সদস্যসচিব মো. কামরুজ্জামান বুলু এবং সাংগঠনিক সম্পাদক আক্তারুল ইসলাম আক্তারের যোগসাজশে এনসিপির ব্যানারে জেলায় আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করা হচ্ছে।
জেলা এনসিপির সদস্যসচিব মো. কামরুজ্জামান বুলুর রাজনৈতিক অতীত নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর ‘নোঙর’ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন তিনি। স্থানীয়দের দাবি, ওই নির্বাচনকে বৈধতা দিতে আওয়ামী লীগের সহযোগী হিসেবে তিনি ‘ডামি’ প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।
এ ছাড়া, বুলু ও তার মালিকানাধীন প্রতিষ্ঠান ‘আল-বারাকা শপিং কমপ্লেক্স’-এর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের পূর্বে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপর নির্যাতনে সহযোগিতার অভিযোগও উঠেছে। দেবহাটা উপজেলার সাবেক শিবির কর্মী রাজিবুল হাসান অভিযোগ করে বলেন, আমি একসময় আল-বারাকা প্রতিষ্ঠানে চাকরি করতাম। সেখানে কর্তৃপক্ষের দুর্নীতির প্রতিবাদ করায় আমাকে ‘শিবির’ ট্যাগ দিয়ে অফিসে আটকে রেখে মারধর করা হয় এবং একদিন অবরুদ্ধ করে রাখা হয়েছিল।
অভিযোগ নাকচ করে দিয়ে এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) শাহরিন ইরা বলেন, এটি মূলত সাতক্ষীরা এনসিপির কমিটির সঙ্গে একটি সাংগঠনিক কর্মসূচি ছিল, জুলাই আন্দোলনকেন্দ্রিক কোনো অনুষ্ঠান ছিল না। কর্মসূচিটি আয়োজনের দায়িত্ব আমি আহ্বায়ক, সদস্যসচিব ও সাংগঠনিক সম্পাদককে দিয়েছিলাম। তারা আয়োজন করেছেন। সেখানে যারা উপস্থিত ছিলেন, তাদের নিয়েই কর্মসূচি হয়েছে। কাউকে বাদ দেওয়ার বিষয়টি এখানে প্রাসঙ্গিক নয়।
কামরুজ্জামান বুলুর নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে শাহরিন ইরা দাবি করেন, তিনি আমাদের সঙ্গে সাক্ষাৎকারের সময় বিষয়টি প্রকাশ্যেই জানিয়েছিলেন। তার দাবি অনুযায়ী, তাকে ডিজিএফআইয়ের মাধ্যমে গুম করা হয়েছিল এবং জোরপূর্বক নির্বাচনে প্রার্থী করা হয়েছিল। এ বিষয়ে সাতক্ষীরার অনেকেই অবগত রয়েছেন।
তবে কর্মসূচি আয়োজনের দায়িত্ব দেওয়ার বিষয়ে শাহরিন ইরার বক্তব্য নাকচ করেছেন এনসিপির সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মো. আখতারুজ্জামান। তিনি বলেন, কেন্দ্রীয় ওই নেত্রী সাতক্ষীরায় আসবেন বা কোনো কর্মসূচি করবেন, এ বিষয়ে আমাকে সরাসরি কিংবা লিখিতভাবে কোনো কিছু জানানো হয়নি। হোয়াটসঅ্যাপ বা ফেসবুকেও কোনো বার্তা দেওয়া হয়নি। ৯ তারিখ দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তিনি আমাকে ফোন করেছিলেন, তখন আমি খুলনায় অবস্থান করছিলাম।
সদস্যসচিব বুলুর পদ ও সাংগঠনিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে জেলা আহ্বায়ক বলেন, সদস্যসচিব মো. কামরুজ্জামান বুলু গত ৯ আগস্ট জেলা আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে কমিটি পরিবর্তন করা না হলে গণপদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। এ নিয়ে পৃথক দুটি সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়। তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে আলটিমেটাম দেওয়া এবং পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়েও কথা বলেছেন। তাহলে তিনি কীভাবে পদে থাকেন?
বুলুর অতীত নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে অধ্যক্ষ আখতারুজ্জামান আরও বলেন, আমার জানামতে, তিনি ডামি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং নির্বাচন থেকে সরে দাঁড়াননি। তিনি বিএনএম-এর ‘নোঙর’ প্রতীক নিয়ে প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন এবং ভোটও পেয়েছিলেন। এ-সংক্রান্ত ভোটের কাগজপত্র ও পরিচয়সংক্রান্ত নথি রয়েছে বলে আমার কাছে তথ্য আছে। ওই নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি কখনো দুঃখ প্রকাশ করেননি কিংবা নিজের ভুল স্বীকার করে কোনো বক্তব্যও দেননি।
সব অভিযোগ ও প্রশ্নের জবাবে সাতক্ষীরা জেলা এনসিপির সদস্যসচিব মো. কামরুজ্জামান বুলু বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে একটু সময় নেওয়ার জন্য বলেছিলেন, সেজন্য ওই সময়ে আমি পদত্যাগ করিনি।
সাম্প্রতিক সাংগঠনিক সভার দায় এড়িয়ে তিনি বলেন, সভা তো আমি আয়োজন করিনি, সেজন্য ওটা আমার বিষয় না। ওটা কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখবেন।
অতীত নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে বুলু দাবি করেন, পতীত আওয়ামী সরকার আমাকে গোয়েন্দা সংস্থা দিয়ে গুম করেছিল এবং জোরপূর্বক নির্বাচনে প্রার্থী করা হয়েছিল। এ বিষয়ে আমি অনেক আগেই সবাইকে অবগত করেছিলাম।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সাতক্ষীরায় জুলাইয়ের সম্মুখসারিদের বাদ দিয়ে এনসিপির সাংগঠনিক সভা, আ. লীগ পুনর্বাসনের অভিযোগ

আপডেট সময়: ০৪:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬