আজ ১২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা নিখোঁজের ১৫ বছর: আবু সেলিমের সন্ধান কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল আলিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের শুভ উদ্বোধন সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: সাতক্ষীরায় সেরাদের জয়গান সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ‘যে রইদ দের, পানি কমাইয়া দিলে মাইনসে কিছু ধান আনতো পারলোনে’ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:২৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ এবং সহিষ্ণুতা ও প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)। সারা দেশের ন্যায় ইতিমধ্যে সাতক্ষীরা জেলার ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ের খেলা সম্পন্ন হয়েছে। আগামী ২৯ এপ্রিল সকাল ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা পর্যায়ের টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, বিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার চ্যাম্পিয়ন দলগুলো অংশ নিচ্ছে। উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দলসমূহ: আশাশুনি উপজেলা: বালক- আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিকা- সরাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কলারোয়া উপজেলা: বালক- কয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিকা- মেহমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কালিগঞ্জ উপজেলা: বালক- গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিকা- এন. এন. টি. সরকারি প্রাথমিক বিদ্যালয়। তালা উপজেলা: বালক ও বালিকা উভয়- লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেবহাটা উপজেলা: বালক- টাউন শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিকা- হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্যামনগর উপজেলা: বালক- হরিণ নগর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিকা- পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাতক্ষীরা সদর উপজেলা: বালক- ভাড়ুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিকা- ছয়ঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী ১ মে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন জানান, এ প্রতিযোগিতা জেলার প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

আপডেট সময়: ০৫:২৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬