আজ ০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
যশোরের শার্শায় বাবার মৃত্যুর ১৫ মিনিট আগে এক পুত্রসন্তান জন্ম ঝিকরগাছায় জমির বিরোধে হামলায় এক যুবক নিহত আহত ৩। ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন, নারী বিভাগে অ্যালেক্সিয়া কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিক ও ব্যবসায়ীর ওপর হামলা, বাইক, টাকা ও মোবাইল ছিনতাই পূর্ব শত্রুতা জেরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে আনুমানিক ১৩ লক্ষ টাকার ক্ষতি করার অভিযোগ শ্যামনগরে দুর্গাপূজার ডিউটি বন্টনে লাখ লাখ টাকা ঘুষ বানিজ্য: উপজেলা কর্মকর্তা তাহমিনা ও টিআই আলমগীর এর শাস্তি দাবি GAROP-এর স্টিয়ারিং গ্রুপ নির্বাচনে প্রার্থী বাংলাদেশের প্রবীণ মানবাধিকারকর্মী আশেক-ই-এলাহী যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক। এসিল্যান্ড অফিসের নাকের ডগায় সংস্কারের নামে নতুন দোকান ঘর নির্মাণের অভিযোগ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের।

ঝিকরগাছায় জমির বিরোধে হামলায় এক যুবক নিহত আহত ৩।

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:৩২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
যশোরের ঝিকরগাছা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আশিকুজ্জামান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা ও ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলার সোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশিকুজ্জামান ওই গ্রামের আছিরউদ্দিনের ছেলে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জমিজমা নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার রাতে সোনাকুড় গ্রামের নজরুল (৫০), ফজলুর রহমান (৪৫), মনিরুজ্জামান (৩৫) ও আরিফুজ্জামান (৩১) প্রতিপক্ষের বাড়িতে ঢুকে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে আশিকুজ্জামান, তাঁর ভাই আশরাফুজ্জামান (৫০) ও বাবা আছিরউদ্দিন (৭০) আহত হন।
পরে স্বজনরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৮ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটে চিকিৎসক আশিকুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
আহত আশরাফুজ্জামান ও আছিরউদ্দিন যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, একই ঘটনায় অভিযুক্ত পক্ষের ফজলুর রহমানও আহত হয়েছেন। তাঁকেও যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
নিহত আশিকুজ্জামানের মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

যশোরের শার্শায় বাবার মৃত্যুর ১৫ মিনিট আগে এক পুত্রসন্তান জন্ম

ঝিকরগাছায় জমির বিরোধে হামলায় এক যুবক নিহত আহত ৩।

আপডেট সময়: ০৬:৩২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬