আজ ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ধান কর্তন ও উচ্চ ফলনশীল শাক-সবজি চাষ বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত মানিকখালী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সাসা এ্যাওয়ারনেস ধাপের পথনাট্য অনুষ্ঠিত আমার বাংলাদেশ পার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় ও আলোচনা সভা সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আড়াই কোটি টাকার প্রকল্পে বিকল্প ঠিকাদার   পুকুর চুরির অভিযোগ  কাউনডাঙ্গা পশ্চিম পাড়ায় বাড়ি বাড়ি নির্বাচনি দাওয়াত ও ভোট চাইলেন মাওলানা রমযান আলী মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে সাতক্ষীরা  কমিউনিটি পুলিশিং সমাবেশ  এক দিনে তিন হার, শনিবারে শনির দশা ফুটবলপ্রেমীদের জন্য শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে পাকিস্তান ৫ ডিসেম্বর সাতক্ষীরায় আসছেন ১১ দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: রাজস্ব হারাচ্ছে সরকার, হুমকিতে সুন্দরবন

মানিকখালী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সাসা এ্যাওয়ারনেস ধাপের পথনাট্য অনুষ্ঠিত

উপকূলীয় প্রতিনিধি ‎শ্যামনগর সাতক্ষীরা

শ্যামনগরের মানিকখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সাসা এ্যাওয়ারনেস ধাপের পথনাট্য উপস্থাপন অনুষ্ঠিত হয়েছে ৷ ১৫ নভেম্বর ২০২৬ তারিখ বিকেলে ৪ টায় মানিকখালী প্রাইমারী স্কুল সংলগ্নে পথনাট্য উপস্থাপন অনুষ্ঠিত হয় ৷ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সমাজে নারী-পুরুষের সমতা নিশ্চিত করার লক্ষ্যে মানিকখালীতে ‘সাসা’ (SASA!) পদ্ধতির অ্যাওয়ারনেস (সচেতনতা) ধাপের আওতায় এক সচেতনতামূলক পথনাট্য অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই নাটকের মাধ্যমে পারিবারিক ও সামাজিক পর্যায়ে নারীর প্রতি সহিংসতার কারণ এবং তা প্রতিরোধের উপায় তুলে ধরা হয়।
পথনাট্যে অভিনেতা-অভিনেত্রীরা দৈনন্দিন জীবনের নানা বাস্তব চিত্র ফুটিয়ে তোলেন। কীভাবে ক্ষমতার অপব্যবহারের কারণে নারীরা পরিবার ও সমাজে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন এবং সম্মিলিত সচেতনতার মাধ্যমে কীভাবে এই পরিস্থিতির পরিবর্তন ঘটানো সম্ভব, তা অত্যন্ত সাবলীলভাবে নাটকে উপস্থাপন করা হয়।
আয়োজকরা জানান, ‘সাসা’ (Start, Awareness, Support, Action) মূলত চারটি ধাপের একটি সামাজিক পরিবর্তনমূলক প্রক্রিয়া। এর দ্বিতীয় ধাপ অর্থাৎ ‘অ্যাওয়ারনেস’ বা সচেতনতা পর্বে সাধারণ মানুষকে বোঝানো হয় যে, ক্ষমতার ভারসাম্যহীনতাই নারীর প্রতি সহিংসতার মূল কারণ। পথনাটকের মাধ্যমে সহজ ও বিনোদনমূলক উপায়ে এই বার্তাটি তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
নাটক শেষে উপস্থিত দর্শকদের সাথে একটি সংক্ষিপ্ত মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজ এবং নারী প্রতিনিধিরা নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতা রুখে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাসা এ্যাওয়ারনেসের প্রকল্প কর্মকর্তা আইজেক শিমুল হালদার, হিসাব রক্ষক -যোশী দাস, অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, প্রকল্প ব্যবস্থাপক  সমুয়েল সাংমা ৷

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ধান কর্তন ও উচ্চ ফলনশীল শাক-সবজি চাষ বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

মানিকখালী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সাসা এ্যাওয়ারনেস ধাপের পথনাট্য অনুষ্ঠিত

আপডেট সময়: ০৪:৩৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬