সাতক্ষীরা ইয়ং আরিয়ান্স ক্লাবের সভাপতি মরহুম আলহাজ্ব তোফায়েল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় শহরের পুরাতন সাতক্ষীরা সেঞ্চুরি কমিউনিটি সেন্টারে পুরাতন সাতক্ষীরা বন্ধু মহল, আরিয়ান্স ক্লাব ও বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরিয়ান্স ক্লাবের সভাপতি জাহিদ হাসান আলতুর সভাপতিত্বে এবং ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আইনাল ইসলাম নান্টার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মরহুমের বন্ধু মহলের পক্ষ থেকে আক্তারুজ্জামান কাজল, সাইফুল ইসলাম, সুভাষ ঘোষ ও ইঞ্জিনিয়ার সেলিম সরোয়ার। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন মরহুমের জামাতা আনিসুর রহমান সেন্টু।
এ সময় বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন শফিউল বারী চান্দু, মীর তাজুল ইসলাম রিপন, সাইদুর রহমান শাহিন, কাজী কামরুজ্জামান, মারুফ হাসান, রুহুল আমিন, অ্যাডভোকেট সাইফুল্লাহ গনি, মুস্তাফিজুর রহমান তুহিন, মনিরুজ্জামান কাঁকন, লুৎফর রহমান সৈকত, কাতারি সুলতানা চম্পা ও ওয়াইজ হোসেন দিপু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় খেলোয়াড় খাদিজা আক্তার চায়না ও মো. আবু হাসান বাবুসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের বক্তব্যে মরহুম আলহাজ্ব তোফায়েল হকের কর্মময় জীবন, সামাজিক কর্মকাণ্ড, ক্রীড়াঙ্গনে অবদান এবং তাঁর সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনোয়ারুল হক।
রিপোর্টার 














