আজ ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাদকসেবনের দায়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবলের কারাদণ্ড গাজী নজরুলের ৪ দিন, প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর গাজী নজরুলের আসনে জামায়াতের বিকল্প প্রার্থী নিয়ে তৎপরতা পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ লক্ষ টাকা অনুমোদন আশাশুনি প্রেসক্লাবের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার মায়ের কাছে ক্ষমা চেয়ে চিরকুট, নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু বাণিজ্য থেকে প্রতিরক্ষা—বদলে যাচ্ছে বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতা গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নারীর হাতে সেলাই মেশিন, পাহাড়ি পরিবারে সচ্ছলতার প্রত্যাশা

শ্যামনগরে অপহরণের ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরে স্কুল পড়ুয়া কন্যাকে অপহরণকারী উপজেলার রুদ্রপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র ইয়াসিন আরাফাত (২১) কতৃক পুনরায় অপহরণ করে সে ঘটনা ধামাচাপা দিতে এবং ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য মিথ্যা অভিযোগে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪আগষ্ট) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামের মোঃ হাবিবুর রহমান(৪১) সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

হাবিবুর রহমান বলেন, রুদ্রপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র ইয়াসিন আরাফাত বখাটে নেশাগ্রস্ত দুর্ধর্ষ স্বভাবের সে গত ৭ই মে ২০২৬ তারিখে আমার নাবালক কন্যা হাবিবা খাতুন(১৬) কে তার বন্ধুদের সহায়তায় অপহরণ করে। সে ঘটনায় আমি বাদী হয়ে তার নামে শ্যামনগর থানায় অপহরণ মামলা দায়ের করি। থানা পুলিশের সহায়তায় আমার মেয়েটা উদ্ধার হয়। সে মামলা এখনো চলমান আছে। এমতাবস্থায় পুনরায় গত ২১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় বাড়ির বাইরে গেলে আর ফিরে আসেনি রাত্র গভীর হলেও খোজাখুজি করে না পেয়ে শ্যামনগর থানায় নিখোঁজ জি,ডি করি। এরপর স্থানীয় হাফিজুর ও স্বপন সহ অনেকেই দেখেছে যে আমার মেয়েকে ইয়াসিন আরাফাত নিয়ে গেছে।
এদিকে ইয়াসিন আরাফাতের ছোট চাচা মোজাম্মেল গাজী ওরফে ডিপজল(৩১) ও গফফার গাজী(৪০) সে রাত্রেই ইয়াসিন আরাফাতদের বাড়ি ভাংচুর করে, যা স্থানীয় অনেকেই দেখেছে। এর একদিন পর তারা সেঘটনায় আমাকে ও আমার পরিবারের অন্য সদস্যদের অভিযুক্ত করে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পুর্ন মিথ্যা। অপহরণের ঘটনাকে ধামাচাপা দিতে এই মিথ্যা ঘটনার দায় আমাদের উপর চাপিয়ে মামলা দেয়ার পাইতারা চালাচ্ছে।

তিনি আরও বলেন, আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অপহরণের ঘটনা ধামাচাপা না পড়ে আমাদের নামে মিথ্যা মামলা না হয়। পাশাপাশি আমি যাতে দ্রুত আমার নাবালক কন্যাকে ফিরে পাই সে ব্যাবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মাদকসেবনের দায়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবলের কারাদণ্ড

শ্যামনগরে অপহরণের ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময়: ০১:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬