আজ ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সংরক্ষিত সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর তালার খড়ের ডাঙ্গা বিলে দুই দশক ধরে মৎস্যচাষ, এক ফসলি জমিতে বাড়ছে উৎপাদন ও আয়

শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন

শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার ছেলে মো. আব্দুল মোমিন।রোববার (৯ আগস্ট) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মোমিন দাবি করেন, তার ও তার স্ত্রী আম্বিয়া বেগমের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, তার বৃদ্ধা মাকে তারা কখনো নির্যাতন করেননি এবং বাড়ি থেকেও বের করে দেননি।
লিখিত বক্তব্যে আব্দুল মোমিন বলেন, গত ২৮ জুলাই একটি গণমাধ্যমে তার ৮৫ বছর বয়সী মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে তার ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হলেও সংবাদ প্রকাশের আগে তাদের বক্তব্য নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।তার দাবি, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে তাকে ও তার স্ত্রীকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে ওই অভিযোগ তোলা হয়েছে। তিনি বলেন, তার নিলাম খরিদা জমি নিয়ে ছোট ভাই আব্দুল মালেকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই জমি দখল বা আত্মসাতের উদ্দেশ্যে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি করেন তিনি।আব্দুল মোমিন আরও দাবি করেন, তার ছোট ভাইসহ কয়েকজন তার বৃদ্ধা মাকে ভুল বুঝিয়ে গণমাধ্যমে তার ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করিয়েছেন। এ ঘটনায় মো. ইদ্রিস আলীও তার ছোট ভাইকে পরামর্শ দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার মা বর্তমানে তার সংসারে বসবাস করেন না। ফলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া কিংবা নির্যাতনের অভিযোগের কোনো ভিত্তি নেই।তবে বৃদ্ধা মায়ের বক্তব্য, অভিযোগকারী স্বজনদের বক্তব্য কিংবা প্রকাশিত সংবাদটির প্রতিবেদকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।সংবাদ সম্মেলনে আব্দুল মোমিন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। একই সঙ্গে তার ও তার স্ত্রীর বক্তব্য গ্রহণ এবং সংশ্লিষ্টদের বক্তব্য যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান তিনি।এ সময় তিনি অভিযোগের দায় থেকে অব্যাহতি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সংরক্ষিত সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ

শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন

আপডেট সময়: ০২:৫৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬