আজ ১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শ্যামনগরে পাইলস অপারেশনের সময় রোগীর মৃত্যু, হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ ময়না তদন্ত শেষে দাফন সম্পন্ন শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন বুধহাটায় চেয়ারম্যান প্রার্থী এ্যাড.শহিদুলের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প। ৩ শতাধিক রোগীর সেবা প্রদান সাতক্ষীরা সদরে ৭৫ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ,সন্ধান চেয়ে পরিবারের আকুতি ডুমুরিয়ায় মৎস্য ঘের দখলচেষ্টার অভিযোগ নির্মাণকাজ বন্ধ করল পুলিশ শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি জুলাই চেতনা ধারণে শ্যামনগরে বিএনপির বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ প্রবীণ কল্যাণ সংস্থার শোকসভা ও দোয়া উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ সাতক্ষীরায় আওয়ামীলীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন

শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার ছেলে মো. আব্দুল মোমিন।রোববার (৯ আগস্ট) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মোমিন দাবি করেন, তার ও তার স্ত্রী আম্বিয়া বেগমের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, তার বৃদ্ধা মাকে তারা কখনো নির্যাতন করেননি এবং বাড়ি থেকেও বের করে দেননি।
লিখিত বক্তব্যে আব্দুল মোমিন বলেন, গত ২৮ জুলাই একটি গণমাধ্যমে তার ৮৫ বছর বয়সী মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে তার ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হলেও সংবাদ প্রকাশের আগে তাদের বক্তব্য নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।তার দাবি, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে তাকে ও তার স্ত্রীকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে ওই অভিযোগ তোলা হয়েছে। তিনি বলেন, তার নিলাম খরিদা জমি নিয়ে ছোট ভাই আব্দুল মালেকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই জমি দখল বা আত্মসাতের উদ্দেশ্যে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি করেন তিনি।আব্দুল মোমিন আরও দাবি করেন, তার ছোট ভাইসহ কয়েকজন তার বৃদ্ধা মাকে ভুল বুঝিয়ে গণমাধ্যমে তার ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করিয়েছেন। এ ঘটনায় মো. ইদ্রিস আলীও তার ছোট ভাইকে পরামর্শ দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার মা বর্তমানে তার সংসারে বসবাস করেন না। ফলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া কিংবা নির্যাতনের অভিযোগের কোনো ভিত্তি নেই।তবে বৃদ্ধা মায়ের বক্তব্য, অভিযোগকারী স্বজনদের বক্তব্য কিংবা প্রকাশিত সংবাদটির প্রতিবেদকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।সংবাদ সম্মেলনে আব্দুল মোমিন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। একই সঙ্গে তার ও তার স্ত্রীর বক্তব্য গ্রহণ এবং সংশ্লিষ্টদের বক্তব্য যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান তিনি।এ সময় তিনি অভিযোগের দায় থেকে অব্যাহতি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

শ্যামনগরে পাইলস অপারেশনের সময় রোগীর মৃত্যু, হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ ময়না তদন্ত শেষে দাফন সম্পন্ন

শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন

আপডেট সময়: ০২:৫৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬