আজ ০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় বড় পরিবর্তনের আভাস শ্যামনগরের উপকূলীয় কৈখালী ভূমি অফিসে জরাজীর্ণ টিন সেটে চলছে দুই ইউনিয়নের ভূমি সেবা আশাশুনির তেতুলিয়া-টিকা সড়কের কোদালশাহ স্লুইস গেটে ধস,প্লাবনের শঙ্কায় ১০ গ্রামের মানুষ দেবহাটা-কালিগঞ্জে সরকারি বরাদ্দের টাকা গিলে খাচ্ছে পিআইও মফিজুর ‘তোমরা আমাদের অবাক করে দিয়েছ’, মিরাজকে গিলক্রিস্ট ট্রলের ‘লর্ড শান্ত’ এখন সত্যিকারের ‘লর্ড’ সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় বল্লী ইউনিয়নে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলায় থানায় লিখিত অভিযোগ চিকিৎসার আশ্বাসে তালায় এনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় নারীসহ গ্রেপ্তার ২ শ্যামনগরের উপকূলে রাস্তা সংস্কার না হওয়ায় এলাকাবাসী ধান রোপন করে প্রতিবাদ

ডুমুরিয়ায় মৎস্য ঘের দখলচেষ্টার অভিযোগ নির্মাণকাজ বন্ধ করল পুলিশ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বাদুড়িয়া গ্রামে অসুস্থ এক মৎস্যচাষীর দীর্ঘ ১৭ বছরের ভোগদখলীয় মৎস্য ঘের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

অভিযোগ, মাছের ঘেরের ভেতরে বসতঘর নির্মাণ করে ঘেরটি দখলে নেওয়ার পাঁয়তারা করা হচ্ছিল। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাদুড়িয়া-বেতাগ্রাম মৌজার পূর্বের বিল এলাকায় প্রায় ৪৫ বিঘা জমি হারি নিয়ে মৃত নিছার মোড়লের ছেলে মোর্শেদ মোড়ল প্রায় ১৭ বছর ধরে মাছ চাষ করে আসছেন। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ রয়েছে, তার অনুপস্থিতির সুযোগে স্থানীয় জামাল উদ্দিন ফকিরের ছেলে হাবিবুর রহমান ফকির, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান সরদার, আব্দুল বারিক মোড়ল, মাহাতাব সরদার ও আলমগীর সরদারসহ কয়েকজন ঘেরের ভেতরে বসতঘর নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে ডুমুরিয়া থানার এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান নির্মাণকাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেন।

চিকিৎসাধীন মোর্শেদ মোড়ল বলেন, “আমার অসুস্থতার সুযোগ নিয়ে একটি প্রভাবশালী চক্র বহু বছরের ভোগদখলীয় মৎস্য ঘেরটি দখলের অপচেষ্টা চালাচ্ছে। এই ঘেরই আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। আমি সুস্থ হয়ে ফিরে এলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

তবে অভিযোগ অস্বীকার না করে হাবিবুর রহমান ফকির বলেন, ওই এলাকায় আমরা কিছু জমি হারি নিয়েছি। তাই সেখানে একটি ঘর নির্মাণের কাজ করছিলাম।

ডুমুরিয়া থানার এএসআই আলমগীর হোসেন বলেন, “মৎস্য ঘেরকে কেন্দ্র করে বিরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আপাতত ঘেরের ভেতরে সব ধরনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় বড় পরিবর্তনের আভাস

ডুমুরিয়ায় মৎস্য ঘের দখলচেষ্টার অভিযোগ নির্মাণকাজ বন্ধ করল পুলিশ

আপডেট সময়: ১২:২৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬