আজ ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাদকসেবনের দায়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবলের কারাদণ্ড গাজী নজরুলের ৪ দিন, প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর গাজী নজরুলের আসনে জামায়াতের বিকল্প প্রার্থী নিয়ে তৎপরতা পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ লক্ষ টাকা অনুমোদন আশাশুনি প্রেসক্লাবের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার মায়ের কাছে ক্ষমা চেয়ে চিরকুট, নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু বাণিজ্য থেকে প্রতিরক্ষা—বদলে যাচ্ছে বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতা গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নারীর হাতে সেলাই মেশিন, পাহাড়ি পরিবারে সচ্ছলতার প্রত্যাশা

পাকুন্দিয়ায় পুলিশের চিরুনি অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৫০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৭২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা এলাকায় পুলিশের চিরুনি অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি থানাধীন নরপতি সাকিন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসাইন রকির নেতৃত্বে পাকুন্দিয়া থানার একটি বিশেষ দল নির্দিষ্ট স্থানে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে আনুমানিক ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজা জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে পুলিশের এ অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। সচেতন মহল মনে করছে, নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকলে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মাদকসেবনের দায়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবলের কারাদণ্ড

পাকুন্দিয়ায় পুলিশের চিরুনি অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

আপডেট সময়: ১১:৫০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬