আজ ১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর, মানববন্ধন-বিক্ষোভ অব্যাহত মাদার নদীর উপর বাঁশের সাঁকোর স্থলে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন সম্পাদক-পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের গভীর শোক সম্পাদক আশেক-ই-এলাহীর সহধর্মিণীর ইন্তেকালে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের গভীর শোক আপত্তিকর ভিডিও বিতর্ক বহিষ্কার হলেন গাজী নজরুল, এমপি পদ কি থাকবে? সাতক্ষীরার কালিগঞ্জ থানার অভিযানে মাদক মামলার আসামিসহ ৯ জন আটক সাতক্ষীরার সাবেক ডিসি হুমায়ূন কবীরের কাছে সাড়ে ৪ কোটি টাকার ডলার বিক্রির দাবি দুই ব্যবসায়ীর প্রকাশিত সংবাদের প্রতিবাদ দুই ব্যবসায়ীর ডলার কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় সাতক্ষীরা,তদন্তের দাবি জোরালো আশাশুনিতে পুলিশের অভিযানে চার জুয়াড়ি গ্রেপ্তার

সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নির্বাচনী শোডাউন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৫৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৯ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ: আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শুক্রবার বিকেলে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শোডাউনে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আইন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট জুলফিকার আলম (সিমুল)। উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল ইসলাম, মাসুম বিল্লাহ, শাহিন, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা। শোডাউনটি ইটাগাছা সিএনবি মোড় থেকে শুরু হয়ে পূর্বপাড়া বাঙালের মোড়, ইটাগাছা বউবাজার, মানিকতলা প্রদক্ষিণ করে পুনরায় সিএনবি মোড়ে এসে শেষ হয়। পথসভায় বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উপস্থিত ছিলেন মো. আজম, মো. আরিফ, মো. ওহিদুজ্জামান বাবলু, ইয়াছিন, বাক্কারসহ নেতাকর্মীরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর, মানববন্ধন-বিক্ষোভ অব্যাহত

সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নির্বাচনী শোডাউন

আপডেট সময়: ০১:৫৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬