আজ ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর, মানববন্ধন-বিক্ষোভ অব্যাহত মাদার নদীর উপর বাঁশের সাঁকোর স্থলে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন সম্পাদক-পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের গভীর শোক সম্পাদক আশেক-ই-এলাহীর সহধর্মিণীর ইন্তেকালে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের গভীর শোক আপত্তিকর ভিডিও বিতর্ক বহিষ্কার হলেন গাজী নজরুল, এমপি পদ কি থাকবে? সাতক্ষীরার কালিগঞ্জ থানার অভিযানে মাদক মামলার আসামিসহ ৯ জন আটক সাতক্ষীরার সাবেক ডিসি হুমায়ূন কবীরের কাছে সাড়ে ৪ কোটি টাকার ডলার বিক্রির দাবি দুই ব্যবসায়ীর প্রকাশিত সংবাদের প্রতিবাদ দুই ব্যবসায়ীর ডলার কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় সাতক্ষীরা,তদন্তের দাবি জোরালো

ধানের শীষ বিজয়ী হলে হিন্দু সম্প্রদায় আর অবহেলিত থাকবে না: আব্দুর রউফ

  • রেজাউল ইসলাম
  • আপডেট সময়: ০৫:১৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম জন্মমহোৎসব, মাতৃ সম্মেলন ও সাধারণ ধর্ম সভা শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের মুনজিতপুরস্থ রথখোলার মাঠে অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে সাতক্ষীরা জেলা সৎসঙ্গ, সভাপতিত্ব করেন গৌতম ঘোষ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। তিনি বলেন, “সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ বিজয়ী হলে অবহেলিত হিন্দু সম্প্রদায় সব সময় আমার পাশে পাবে। জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহারে হিন্দু ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষের নিরাপত্তার কথা উল্লেখ করেছেন। আপনারা নিজেদের কখনও সংখ্যালঘু ভাববেন না। আপনারা এই দেশে এক সমান অধিকারভোগী নাগরিক। সম্মানের সহিত বসবাস করবেন। আমি সাতক্ষীরা-২ আসনে এমপি নির্বাচিত হলে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের কল্যাণে সেবক হিসেবে কাজ করব।” অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, বিমল কৃষ্ণ সাহাসহ হিন্দুধর্মালম্বী নেতা ও অনুকূল ঠাকুরের ভক্তবৃন্দ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন

ধানের শীষ বিজয়ী হলে হিন্দু সম্প্রদায় আর অবহেলিত থাকবে না: আব্দুর রউফ

আপডেট সময়: ০৫:১৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬