আজ ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে পুলিশের অভিযানে চার জুয়াড়ি গ্রেপ্তার মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন সুন্দরবনে ফিরলো বাঘিনী, বন্যপ্রাণী রক্ষায় নতুন দৃষ্টান্ত জনদুর্ভোগ লাঘবে কোদাল হাতে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার কালিগঞ্জে ৩৮ নম্বর মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠিত কালিগঞ্জে পুরাতন থানা ভবন ভাঙার সময় বিস্ফোরণ আহত – ২  তালায় নয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ পলাতক অভিযুক্ত দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: প্রচারণায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমান

সাতক্ষীরা-৩ আসনে এনসিপির গণভোটের প্রার্থী ডা. মনিরুজ্জামান

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০৬:৫৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৪৪৮ বার পড়া হয়েছে
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে এনসিপির পক্ষ থেকে গণভোটের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ডা. মনিরুজ্জামান। শনিবার (২৪ জানুয়ারি) এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও সেক্রেটারি মনিরা শারমিনার অনুমোদনক্রমে এ সংক্রান্ত কমিটি প্রকাশ করা হয়।
ডা. মনিরুজ্জামান সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ থেকে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে পিজিটি ডিগ্রি সম্পন্ন করেছেন। পেশাগত জীবনের পাশাপাশি তিনি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক উপকমিটিতে তিনি দ্বৈত দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক স্বাস্থ্য সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
এ ছাড়া তিনি এনসিপির আন্তর্জাতিক ও সিভিল সোসাইটি উপকমিটির সদস্য হিসেবে কাজ করছেন। পাশাপাশি চিকিৎসকদের সংগঠন “ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স”-এর সিনিয়র মুখ্য সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানানো হয়েছে, চিকিৎসা পেশায় তাঁর দক্ষতা, সামাজিক সম্পৃক্ততা এবং জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে তাঁর ভূমিকা বিবেচনায় নিয়েই সাতক্ষীরা-৩ আসনে গণভোটের প্রার্থী হিসেবে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে গণভোটে জনসমর্থন আদায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে এনসিপি।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আশাশুনিতে পুলিশের অভিযানে চার জুয়াড়ি গ্রেপ্তার

সাতক্ষীরা-৩ আসনে এনসিপির গণভোটের প্রার্থী ডা. মনিরুজ্জামান

আপডেট সময়: ০৬:৫৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬