আজ ০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এল নিনোর প্রভাবে ২০২৭ হতে পারে সবচেয়ে উষ্ণ বছর কাশিমাড়ি শ্রমিক লীগের হাসনাত হাসু’র অত্যাচারে ভূমি দস্যু চাঁদাবাজ নিপীড়ন থেকে রক্ষা পেতে মানববন্ধন ফেরৎ গেল ডুমুরিয়ায় দুটি খাল খননে ১ কোটি ৩৬ লাখ টাকা,উন্নয়ন বঞ্চিত হলো এলাকাবাসী  ডুমুরিয়ায় দিন-দুপুরে চৌধুরী বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ‎ডুমুরিয়ায় আসামি যুবলীগ কর্মী উত্তম বিশ্বাস গ্রেফতার কালিগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১৫ আগস্ট পালনের অভিযোগ তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত যুবক আটক কুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোকারম হোসেনের ঘুষ বাণিজ্যের শেষ কোথায়? কালিগঞ্জে পিআইওর চালকের বেতন ৩০ হাজার, টাকা জোগান দেন কারা? জুমার দিনের যে মুহূর্তে দোয়া কবুলের কথা এসেছে হাদিসে

ইন্টারনেট নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় উপসচিব শাহ আব্দুল সাদী

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৬৭৫ বার পড়া হয়েছে

জি.এম আবুল হোসাইন: ডিজিটাল জগতে সাবধানতা ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্স (স্পিক আপ) এর আয়োজনে শিশু ও যুবদের মত প্রকাশের স্বাধীনতা এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরিতে কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা বিষয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরার এল্লারচর মৎস্য অধিদপ্তরের হলরুমে ব্রেকিং দ্য সাইলেন্সের সার্বিক ব্যবস্থাপনায় এবং প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আব্দুল সাদী, পিএইচডি, উপসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সাইদুর রহমান মৃধা, সাবেক অধ্যক্ষ আঃ হামিদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক (ডিডি) নাজমুন্নাহার, সাবেক অধ্যক্ষ দেলোয়ারা বেগম, সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ও গ্রাম আদালত পরিচালনা কমিটির সদস্য মোঃ আবু সাঈদ এবং এখন টিভির সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সচিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির সুবিধা ও অপব্যবহার, অনলাইন ঝুঁকি, শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, একটি নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রোগ্রাম ম্যানেজার শরিফুল ইসলাম।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

এল নিনোর প্রভাবে ২০২৭ হতে পারে সবচেয়ে উষ্ণ বছর

ইন্টারনেট নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় উপসচিব শাহ আব্দুল সাদী

আপডেট সময়: ০৫:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫