আজ ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন

  • আশাশুনি ব্যুরো,
  • আপডেট সময়: ০৩:২৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সাতক্ষীরার আশাশুনি উপজেলা অবসরপ্রাপ্ত সেনাকল্যাণ সংস্থার দুই বছর মেয়াদি আংশিক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বুধহাটা বাজারস্থ আছাফুর জিম সেন্টারে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে কমিটি পুনর্গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কর্পোরাল (অব.) শেখ আছাফুর রহমান।

সভায় বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মুছা, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) আনিছুর রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) নওরোজ, ওয়ারেন্ট অফিসার মতিয়ার রহমান, ওয়ারেন্ট অফিসার নওরোজ ভুট্টো ও ওয়ারেন্ট অফিসার আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় উপজেলার প্রায় ৮০ জন অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

পরে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে কর্পোরাল (অব.) শেখ আছাফুর রহমানকে সভাপতি, সার্জেন্ট (অব.) আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক এবং কর্পোরাল (অব.) ইউনুছ আলীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

সভায় জানানো হয়, কমিটির অন্যান্য পদে সদস্য নির্বাচন পরবর্তীতে সম্পন্ন করা হবে। নবগঠিত এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

নারীর হাতে সেলাই মেশিন, পাহাড়ি পরিবারে সচ্ছলতার প্রত্যাশা

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন

আপডেট সময়: ০৩:২৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬