আজ ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে পুলিশের অভিযানে চার জুয়াড়ি গ্রেপ্তার মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন সুন্দরবনে ফিরলো বাঘিনী, বন্যপ্রাণী রক্ষায় নতুন দৃষ্টান্ত জনদুর্ভোগ লাঘবে কোদাল হাতে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার কালিগঞ্জে ৩৮ নম্বর মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠিত কালিগঞ্জে পুরাতন থানা ভবন ভাঙার সময় বিস্ফোরণ আহত – ২  তালায় নয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ পলাতক অভিযুক্ত দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: প্রচারণায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমান

আচরণবিধি মানতে নিজেই ব্যানার খুললেন বিএনপি প্রার্থী ড. মনিরুজ্জামান

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০৫:৩৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫১৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নির্বাচন আচরণবিধি পালনের অংশ হিসেবে নিজের ব্যানার ও ফেস্টুন অপসারণে নেমেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান।

একই সঙ্গে তিনি শ্যামনগর উপজেলাজুড়ে স্থাপন করা দলীয় ও ব্যক্তিগত সব ব্যানার-ফেস্টুন দ্রুত অপসারণের জন্য বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের শ্যামনগর বাস টার্মিনাল এলাকায় গিয়ে নিজ হাতে নিজের সব ব্যানার ও ফেস্টুন খুলে ফেলেন তিনি।

এ সময় ড. মোঃ মনিরুজ্জামান বলেন, নির্বাচন আচরণবিধি মেনে চলা প্রত্যেক প্রার্থীর নৈতিক দায়িত্ব। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বিএনপি সব সময় আইন ও বিধি মেনে রাজনীতি করে।

তিনি আরও বলেন, এই লক্ষ্যেই আমি আমার নির্বাচনী এলাকার সব পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ করছি—যার যার অবস্থান থেকে আমাদের সব ব্যানার ও ফেস্টুন অপসারণ করতে।

ড. মনিরুজ্জামান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে এবং কোথাও যেন আচরণবিধি লঙ্ঘন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আশাশুনিতে পুলিশের অভিযানে চার জুয়াড়ি গ্রেপ্তার

আচরণবিধি মানতে নিজেই ব্যানার খুললেন বিএনপি প্রার্থী ড. মনিরুজ্জামান

আপডেট সময়: ০৫:৩৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫