আজ ০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া সুষ্ঠু নির্বাচনই একমাত্র এজেন্ডা আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসকের বৈকারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাতক্ষীরা ২ আসনে জনগণের আস্থার প্রতীক বিএনপির ধানের শীষ সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা সাতক্ষীরা স্কাউটস ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণে এক কোটি টাকা বরাদ্দ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে সংসদ সদস্য প্রার্থী আব্দুর রউফ শহীদ আসিফের কবর জিয়ারত করলেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ সাতক্ষীরায় শান্তিপূর্ণভাবে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন, অনুপস্থিত ৪২৮৯: বহিষ্কার ৩
মোস্তাফিজুর রহমান ছোট’র বিরুদ্ধে থানায় জিডি

জামায়াতের কতিপয় নেতৃবৃন্দের উস্কানীতে আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতিকে হত্যা ও গুমের হুমকি

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৩৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৪৪২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম ও তাঁর পরিবারকে হত্যাসহ গুমের হুমকির অভিযোগ উঠেছে একই এলাকার মোস্তাফিজুর রহমান ছোট’র বিরুদ্ধে।  এ ঘটনায় রেজাউল ইসলাম বাদী হয়ে গত ৯ ডিসেম্বর সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর- ৫৬৭, তারিখ: ০৯-১২-২০২৫। জিডিতে রেজাউল ইসলাম উল্লেখ করেন, ৫ ডিসেম্বর বিকেল ৪টার দিকে আলিপুর ঢালীপাড়া মোড়ে সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুর রউফের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় জেলা জামায়াতের কতিপয় নেতৃবৃন্দের উস্কানীতে মোস্তাফিজুর রহমান ছোট তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে তিনি রেজাউল ইসলামকে বিএনপির রাজনীতি না করার হুমকি দেন এবং রাজনীতি চালিয়ে গেলে রেজাউল ও তার পরিবারের সদস্যদের হত্যা ও গুম করে ফেলবেন বলেও দাবি করেন। এ বিষয়ে আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম বলেন, “ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের পক্ষে কাজ করায় সাতক্ষীরা জেলা জামায়াতের কতিপয় নেতৃবৃন্দের উস্কানীতে মোস্তাফিজুর রহমান ছোট আমাকে হত্যাসহ গুমের হুমকি দিয়েছেন। সাবেক আইজিপি বেনজির আহমেদের শ্যালকের সঙ্গে ছোট’র আগে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সেই প্রভাবেই তিনি নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং এখনও আছেন।” তিনি আরও দাবি করেন, আলহাজ্ব আব্দুর রউফের একমাত্র ছেলে যুবদল নেতা সেলিমের গুমের সঙ্গেও মোস্তাফিজুর রহমান ছোট জড়িত থাকতে পারেন। “ছোটকে গ্রেপ্তার করা হলে যুবদল নেতা সেলিমের গুমের রহস্য উন্মোচিত হবে বলে আমরা বিশ্বাস করি,” যোগ করেন রেজাউল ইসলাম। এ বিষয়ে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান ছোট’র বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

মোস্তাফিজুর রহমান ছোট’র বিরুদ্ধে থানায় জিডি

জামায়াতের কতিপয় নেতৃবৃন্দের উস্কানীতে আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতিকে হত্যা ও গুমের হুমকি

আপডেট সময়: ১১:৩৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫