আজ ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এমপি না হয়েও শাখরা–কোমরপুর ব্রিজ সংস্কারের প্রতিশ্রুতি রাখলেন আব্দুর রউফ সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন শিক্ষার্থীদের ভর্তি ও উপস্থিতিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড-ডে মিল সাতক্ষীরা স্কলার হাবের উদ্যোগে ইতালিতে স্কলারশিপে পড়ার সুযোগ লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ঈদের আগে রাতে শ্যামনগরের পূর্ব বিলের খালের বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে বোরোধানের ব্যাপক ক্ষতি তেজগাঁও প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সিটিআইপি অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান সংসদ প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০১:০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ তার নির্বাচনী জনসভার পরিবর্তে পারুলিয়ায় বেগম খালেদা জিয়ারের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান করেছেন। সোমবার বিকেলে দেবহাটা উপজেলা বিএনপির আয়োজনে পারুলিয়া রায়হান চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি নেত্রীকে দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন এবং বিএনপির কঠিন সময়ে নেত্রীবৃন্দের অবদানের কথা তুলে ধরেন। সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ প্রধান অতিথির বক্তব্যে দোয়া অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দেবহাটার সর্বস্তরের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। বিগত ১৬ বছরে নেত্রী বেগম খালেদা জিয়া বহু ত্যাগ স্বীকার করে শুধুমাত্র জনগণের জন্য দেশে রয়েছেন। এই সময়েও তারেক রহমান তার মায়ের পাশে নেই। আমরা অনুভব করি—মা কেমন হয়, এবং নেত্রী আমাদের সেই অনুভূতি দেন।” তিনি আরও বলেন, “আজকের দোয়া অনুষ্ঠানে আমরা দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানাচ্ছি। অবহেলিত সাতক্ষীরা-২ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে উপহার দিতে চাই। খালেদা জিয়া একাধিকবার অসুস্থ হলেও দেশের বাইরে যাননি। আমরা সকলে মিলে তার দ্রুত সুস্থতা কামনা করি।” সর্বশেষ তিনি উপস্থিত জনগণকে বলেন, “আমার সঙ্গে দেখা করতে কোনো মাধ্যম লাগবে না। আপনারা যে কোনো সমস্যায় সরাসরি আমার সঙ্গে কথা বলুন, আমি তা সমাধান করবো।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক সমন্বয়ক মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা ও ইউনিয়ন নেতারা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উলামা দলের আব্দুস সাত্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান শরাফী।

উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, পৌর, ছাত্রদল, যুবদল, কৃষক দল, তাঁতী দল ও শ্রমিকদলসহ দেবহাটার পাঁচটি ইউনিয়ন ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে রাজনৈতিক সহমর্মিতা ও নেত্রীবৃন্দের সুস্থতা কামনার বার্তা প্রধানত ফুটে উঠেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

এমপি না হয়েও শাখরা–কোমরপুর ব্রিজ সংস্কারের প্রতিশ্রুতি রাখলেন আব্দুর রউফ

ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান সংসদ প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের

আপডেট সময়: ০১:০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫