আজ ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে পুলিশের অভিযানে চার জুয়াড়ি গ্রেপ্তার মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন সুন্দরবনে ফিরলো বাঘিনী, বন্যপ্রাণী রক্ষায় নতুন দৃষ্টান্ত জনদুর্ভোগ লাঘবে কোদাল হাতে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার কালিগঞ্জে ৩৮ নম্বর মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠিত কালিগঞ্জে পুরাতন থানা ভবন ভাঙার সময় বিস্ফোরণ আহত – ২  তালায় নয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ পলাতক অভিযুক্ত দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: প্রচারণায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমান

সুন্দরবনে তিন জলদস্যু মাদকসহ সেনাবাহিনী ও বিজিবির হাতে আটক

  • আব্দুল হান্নান
  • আপডেট সময়: ০৫:৫৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

সুন্দরবনের জলদস্যু ও সীমান্তবর্তী এলাকার কুখ্যাত মাদক চোরাচালানকারী আরজ খানসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ১৩৫ ইয়াবা, তিনটি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন—পশ্চিম কৈখালি গ্রামের শেখ সামছুর রহমানের ছেলে আরজ খান ওরফে আর এস খান (৫০), মতিয়ার গাজীর ছেলে সোহরাব গাজী (৪০) এবং ফজলুল হক গাজীর ছেলে ফরহাদ হোসেন (৩৬)।

কালিগঞ্জ সেনাক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরজ খান দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান, সুন্দরবনে জলদস্যুতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাঁর নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র ভারত সীমান্ত থেকে মাদকসহ বিভিন্ন চোরাচালানপণ্য এনে সুন্দরবনের ভেতর মজুত করত। পরে এসব পণ্য দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। তাঁর বিরুদ্ধে মাদক, চোরাচালান এবং গণধর্ষণের মামলাও রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ দল শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাঁদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর মোল্লা জানান, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার সকালে তাঁদের আদালতে পাঠানো হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আশাশুনিতে পুলিশের অভিযানে চার জুয়াড়ি গ্রেপ্তার

সুন্দরবনে তিন জলদস্যু মাদকসহ সেনাবাহিনী ও বিজিবির হাতে আটক

আপডেট সময়: ০৫:৫৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫