আজ ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর উপর হামলা;থানায় এজাহার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিরোধ মিছিল ও সমাবেশ ডা. আনিছুর রহমান মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে ওয়ারেন্টেশন ক্লাস অনুষ্ঠিত  দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ করলেন ডা: আ: রাজ্জাক ​হযরত আবুবকর সিদ্দীক (রা:) ইসলামিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের পবিত্র ছবক অনুষ্ঠান সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় স্ত্রী-সন্তানের কাছ থেকে বন্ডে স্বাক্ষর করিয়ে আন,ভবলীলা শেষ করে দিব ৩০ সেপ্টেম্বরের মধ্যে বদলি নিষ্পত্তির নির্দেশ

আশাশুনিতে জমি নিয়ে বিরোধের জেরে ঘরে ঢুকে নারীদের মারপিট 

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুড়িয়া গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত এবং বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে।

জানা যায়, বুড়িয়া গ্রামের মৃত করিম গাজীর কন্যা শাহানারা খাতুন বাদী হয়ে একই গ্রামের মৃত বিমল মণ্ডলের ছেলে প্রবীর কুমার, তার স্ত্রী কল্যাণী রানী, মৃত সুখচান মণ্ডলের কন্যা কিনু মণ্ডল, আরতি মণ্ডল, কৃষ্ণা মণ্ডল, সম্পা মণ্ডল, মাধু মণ্ডল ও অচিন্ত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

ভিটা জমি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিবাদীরা প্রায়ই বাদীপক্ষকে বিভিন্নভাবে হয়রানি, অশ্লীল ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

গত ২৩ জুন সকাল আনুমানিক ৮টার দিকে শাহানারা খাতুন নিজ বাড়ির পুকুর থেকে মাটি কাটার কাজ করছিলেন। এ সময় অভিযুক্তরা বাধা দিলে তিনি এর প্রতিবাদ করেন। একপর্যায়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধরের উদ্দেশ্যে ধাওয়া করলে তিনি বসতঘরের ভেতরে আশ্রয় নেন। অভিযুক্তরা বসতবাড়ির গ্রিল খুলে জোরপূর্বক ঘরে প্রবেশ করে শাহানারা খাতুন ও তার ৯৫ বছর বয়সী ফুফু জামেনা খাতুনকে এলোপাতাড়ি মারপিট করে। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা ও জখমের সৃষ্টি হয়। এছাড়া হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করে বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়েরর প্রক্রিয়া চলছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর উপর হামলা;থানায় এজাহার

আশাশুনিতে জমি নিয়ে বিরোধের জেরে ঘরে ঢুকে নারীদের মারপিট 

আপডেট সময়: ০৩:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬