আজ ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর উপর হামলা;থানায় এজাহার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিরোধ মিছিল ও সমাবেশ ডা. আনিছুর রহমান মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে ওয়ারেন্টেশন ক্লাস অনুষ্ঠিত  দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ করলেন ডা: আ: রাজ্জাক ​হযরত আবুবকর সিদ্দীক (রা:) ইসলামিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের পবিত্র ছবক অনুষ্ঠান সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় স্ত্রী-সন্তানের কাছ থেকে বন্ডে স্বাক্ষর করিয়ে আন,ভবলীলা শেষ করে দিব ৩০ সেপ্টেম্বরের মধ্যে বদলি নিষ্পত্তির নির্দেশ

আশাশুনিতে জলবায়ু সহনশীল উপকূল গড়তে লিডার্সের  উন্নয়ন প্রশিক্ষণ 

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জলবায়ু সহনশীল উপকূল গড়ে তুলতে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স (LEADERS)-এর উদ্যোগে নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) আশাশুনি মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত “ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন ফোরামের নেতৃত্ব উন্নয়ন” শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার আশাশুনি সদর ও শোভনালী ইউনিয়নের ক্লাইমেট অ্যাকশন ফোরামের ২০ জন সদস্য অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণটি পরিচালনা করেন লিডার্স-এর অ্যাডভোকেসি ও ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী। কর্মসূচিতে দক্ষ নেতৃত্বের গুণাবলী, স্থানীয় পর্যায়ে কার্যকর অ্যাডভোকেসি কৌশল, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন ব্যবস্থা, এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার মো. মনিরুজ্জামান, ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আব্দুল্লাহ ও সুমিত্রা মল্লিক।

আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলের নারী, যুবক ও কৃষকদের নেতৃত্ব ও সক্ষমতা বৃদ্ধি করে জলবায়ুজনিত সংকট মোকাবিলায় তাদের আরও কার্যকর ভূমিকা নিশ্চিত করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। পাশাপাশি জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নিজেদের অধিকার আদায়ে স্থানীয় জনগণকে আত্মবিশ্বাসী ও সচেতন করে তোলার লক্ষ্যেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিনিয়ত নানা ঝুঁকির মুখোমুখি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় নেতৃত্বের বিকাশ এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা নিজ নিজ এলাকায় সচেতনতা বৃদ্ধি ও জলবায়ু অভিযোজন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর উপর হামলা;থানায় এজাহার

আশাশুনিতে জলবায়ু সহনশীল উপকূল গড়তে লিডার্সের  উন্নয়ন প্রশিক্ষণ 

আপডেট সময়: ০৪:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬