আজ ১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক। এসিল্যান্ড অফিসের নাকের ডগায় সংস্কারের নামে নতুন দোকান ঘর নির্মাণের অভিযোগ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ করেছেন আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা তালায় ১৯টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ও তালা সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. রেজাউল ইসলাম রেজা তামাকমুক্ত সাতক্ষীরা পৌরসভা গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত

কৈখালীতে ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৫১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৫২৫ বার পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টায় শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা হয়। সভায় সভাপতিত্ব করেন আবুল খায়ের মল্লিক এবং সঞ্চালনা করেন গাজী শাহ আলম। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ, সোলায়মান কবিরসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্যে ড. মনিরুজ্জামান বলেন, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিএনপি কাজ করছে। নির্বাচিত হলে গাবুরা ইউনিয়নে ২৫ শয্যার একটি হাসপাতাল নির্মাণ এবং বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ ও কৈখালী ইউনিয়নের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি গ্রামীণ নারীদের সহায়তায় সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার এবং শিক্ষিত বেকার যুবকদের সহায়তার কথা উল্লেখ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক।

কৈখালীতে ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা

আপডেট সময়: ০৫:৫১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬