আজ ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর উপর হামলা;থানায় এজাহার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিরোধ মিছিল ও সমাবেশ ডা. আনিছুর রহমান মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে ওয়ারেন্টেশন ক্লাস অনুষ্ঠিত  দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ করলেন ডা: আ: রাজ্জাক ​হযরত আবুবকর সিদ্দীক (রা:) ইসলামিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের পবিত্র ছবক অনুষ্ঠান সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় স্ত্রী-সন্তানের কাছ থেকে বন্ডে স্বাক্ষর করিয়ে আন,ভবলীলা শেষ করে দিব ৩০ সেপ্টেম্বরের মধ্যে বদলি নিষ্পত্তির নির্দেশ

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৫২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৩৪৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে যৌথবাহিনীর অভিযানে একটি দেশীয় পিস্তল ও ধারালো অস্ত্রসহ হাবিবুর রহমান নামে এক যুবককে আটক করা হয়েছে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে এবং ১৭ বিজিবির সদস্যদের সমন্বয়ে গঠিত একটি দল উপজেলার কৈখালী ইউনিয়নের নিদয়া এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে হাবিবুর রহমানের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাড়ির সামনে ধানের গোলার ভেতর থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ঘরের ভেতর থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়। আটক হাবিবুর রহমান নিদয়া গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কালিগঞ্জ সেনা ক্যাম্প থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে উদ্ধারকৃত আলামতসহ ১৭ বিজিবির মাধ্যমে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। যৌথবাহিনী জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর উপর হামলা;থানায় এজাহার

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

আপডেট সময়: ০৫:৫২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬