আজ ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
‎ডুমুরিয়াকে আবাসন এলাকা হিসেবে গড়তে চাই ,,,,,, কেডিএ চেয়ারম্যান সাভারে ‌‘প্রেশারকুকার বোমা’ নিষ্ক্রিয় করল পুলিশের বিশেষ টিম সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হবে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী শ্যামনগরে তিন লক্ষ টাকা অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট গরুর ক্ষুরারোগ এবং ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান জীবন ও সময় যেভাবে বরকতময় হয় শ্যামনগরে পাইলস অপারেশনের সময় রোগীর মৃত্যু, হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ ময়না তদন্ত শেষে দাফন সম্পন্ন শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন বুধহাটায় চেয়ারম্যান প্রার্থী এ্যাড.শহিদুলের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প। ৩ শতাধিক রোগীর সেবা প্রদান সাতক্ষীরা সদরে ৭৫ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ,সন্ধান চেয়ে পরিবারের আকুতি

এক মাসের মধ্যে শাখরা-কোমরপুর সেতুর সংস্কারকাজ শুরুর ঘোষণা দিলেন আব্দুর রউফ

  • রেজাউল ইসলাম
  • আপডেট সময়: ০৬:৩৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা-কোমরপুর সেতুর সংস্কারকাজ আগামী এক মাসের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য প্রার্থী আলহাজ মো. আব্দুর রউফ। তিনি বলেন, প্রায় ৪৬ লাখ টাকা ব্যয়ে সেতুটি সংস্কার করা হবে এবং দ্রুত জনদুর্ভোগ লাঘবে কাজ শুরু করা হবে। সোমবার (২২ জুন) সকালে সেতু এলাকা পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন আব্দুর রউফ। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি শাখরা-কোমরপুর সেতু সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তীতে এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেন এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেন। প্রথমে ৬ লাখ ৫৩ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেলেও ওই অর্থে পুরো সেতুর সংস্কার সম্ভব না হওয়ায় অন্য উন্নয়ন প্রকল্পের অর্থ থেকে ৪৫ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষে আগামী এক মাসের মধ্যে কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আব্দুর রউফ বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় বড় বিষয় নয়। আমি সব সময় এলাকার মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব।’ এ সময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম, ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম মিলন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমান, সহসভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শাহানুর রহমান এবং দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় বাসিন্দারা দ্রুত সেতুটির সংস্কারকাজ শুরু হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে বলে আশা প্রকাশ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

‎ডুমুরিয়াকে আবাসন এলাকা হিসেবে গড়তে চাই ,,,,,, কেডিএ চেয়ারম্যান

এক মাসের মধ্যে শাখরা-কোমরপুর সেতুর সংস্কারকাজ শুরুর ঘোষণা দিলেন আব্দুর রউফ

আপডেট সময়: ০৬:৩৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬