আজ ১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর, মানববন্ধন-বিক্ষোভ অব্যাহত মাদার নদীর উপর বাঁশের সাঁকোর স্থলে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন সম্পাদক-পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের গভীর শোক সম্পাদক আশেক-ই-এলাহীর সহধর্মিণীর ইন্তেকালে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের গভীর শোক আপত্তিকর ভিডিও বিতর্ক বহিষ্কার হলেন গাজী নজরুল, এমপি পদ কি থাকবে? সাতক্ষীরার কালিগঞ্জ থানার অভিযানে মাদক মামলার আসামিসহ ৯ জন আটক সাতক্ষীরার সাবেক ডিসি হুমায়ূন কবীরের কাছে সাড়ে ৪ কোটি টাকার ডলার বিক্রির দাবি দুই ব্যবসায়ীর প্রকাশিত সংবাদের প্রতিবাদ দুই ব্যবসায়ীর ডলার কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় সাতক্ষীরা,তদন্তের দাবি জোরালো আশাশুনিতে পুলিশের অভিযানে চার জুয়াড়ি গ্রেপ্তার
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষ প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ

ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির মিছিল ও সমাবেশ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৬৫৭ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাতক্ষীরায় জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশচির সভাপতিত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষ প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। বক্তারা বলেন, ‘ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা পরিকল্পিত ষড়যন্ত্র। অবিলম্বে তদন্ত করে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করতে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।’ বিক্ষোভ মিছিলটি সঙ্গীতা মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ. আর. মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহীন, সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির নেতা-নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী। উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর, মানববন্ধন-বিক্ষোভ অব্যাহত

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষ প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ

ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির মিছিল ও সমাবেশ

আপডেট সময়: ০১:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫