আজ ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফজরের জামাতে একটি প্রজন্মকে মসজিদমুখী করার গল্প : #MEN_OF_FAJR কুশখালীতে চেয়ারম্যান পদে প্রচারে এগিয়ে আবুল বাসার বিশ্বাস ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহমান ওপারে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ তালা উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের কমিটি গঠন অবৈধপথে ভারতে গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন৮জন বাংলাদেশী বাঁশদহা ইউনিয়ন জাতীয় পার্টির ৯নং ওয়ার্ড সভাপতির মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক সাতক্ষীরায় ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে শীর্ষ ওলামায়ে কেরামের মতবিনিময়

কুশখালীতে চেয়ারম্যান পদে প্রচারে এগিয়ে আবুল বাসার বিশ্বাস

  • আবু আফ্ফান (অনি)
  • আপডেট সময়: ১২:১৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ২ নম্বর কুশখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপির ইউনিয়ন সভাপতি আবুল বাসার বিশ্বাস। তিনি দলীয় মনোনয়নপ্রত্যাশী। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন হামলা ও মামলার শিকার হয়েছিলেন আবুল বাসার বিশ্বাস। দলের দুঃসময়ে ত্যাগী ও নির্যাতিত নেতা হিসেবে পরিচিত এই ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও তাঁর সমর্থকেরা। তাঁদের দাবি, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে নতুন মুখ হিসেবে আবুল বাসার বিশ্বাসকে সমর্থন দিচ্ছেন ইউনিয়নের সাধারণ মানুষ। গরিব, অসহায়, শ্রমজীবী ও দিনমজুর মানুষের মধ্যে তাঁকে নিয়ে আগ্রহ রয়েছে। তাঁদের মুখে মুখে এখন আবুল বাসারের নাম। সমর্থকদের মতে, ২২টি ইউনিয়নের মধ্যে কুশখালীর নেতৃত্ব দেওয়ার যোগ্য ব্যক্তি তিনি। আবুল বাসার বিশ্বাসকে দলীয় মনোনয়ন দিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়ার প্রত্যাশা করছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। এ লক্ষ্যে তিনি নিজেও নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে ২ নম্বর কুশখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু সাংবাদিকদের বলেন, ‘আমি ও আমার কর্মীরা কেউ দলের সিদ্ধান্তের বাইরে যাব না। দল যাঁকে মনোনয়ন দেবে, আমরা তাঁর পক্ষে কাজ করব এবং জয় নিয়ে ঘরে ফিরব।’ এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আতাউর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা ইসমাইল হোসেন, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মোস্তাফিজুর রহমান, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি মো. ফয়সাল হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিরা।

চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাসার বিশ্বাস বলেন, ‘আমি দলের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে আমার ইউনিয়নে কোনো মাদকাসক্ত ব্যক্তি, মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও মাদক কারবারির স্থান হবে না। ইনশাআল্লাহ।’ তিনি নির্বাচিত হলে কুশখালী ইউনিয়নে মাদক ও মাদক কারবারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফজরের জামাতে একটি প্রজন্মকে মসজিদমুখী করার গল্প : #MEN_OF_FAJR

কুশখালীতে চেয়ারম্যান পদে প্রচারে এগিয়ে আবুল বাসার বিশ্বাস

আপডেট সময়: ১২:১৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬