আজ ০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ধান কর্তন ও উচ্চ ফলনশীল শাক-সবজি চাষ বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত মানিকখালী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সাসা এ্যাওয়ারনেস ধাপের পথনাট্য অনুষ্ঠিত আমার বাংলাদেশ পার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় ও আলোচনা সভা সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আড়াই কোটি টাকার প্রকল্পে বিকল্প ঠিকাদার   পুকুর চুরির অভিযোগ  কাউনডাঙ্গা পশ্চিম পাড়ায় বাড়ি বাড়ি নির্বাচনি দাওয়াত ও ভোট চাইলেন মাওলানা রমযান আলী মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে সাতক্ষীরা  কমিউনিটি পুলিশিং সমাবেশ  এক দিনে তিন হার, শনিবারে শনির দশা ফুটবলপ্রেমীদের জন্য শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে পাকিস্তান ৫ ডিসেম্বর সাতক্ষীরায় আসছেন ১১ দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: রাজস্ব হারাচ্ছে সরকার, হুমকিতে সুন্দরবন

ধান কর্তন ও উচ্চ ফলনশীল শাক-সবজি চাষ বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের মধ্যে আধুনিক ও জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের নরহরকাটি গ্রামে ধান ফসল কর্তন ও উচ্চ ফলনশীল শাক-সবজি চাষ বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স-এর Climate Action at Local Level (CALL) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ মাঠ দিবসে স্থানীয় কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ধান ফসল কর্তনের মাধ্যমে ফলন প্রদর্শন করা হয়। পাশাপাশি ঘেরের ভেড়ি ও মাচা পদ্ধতিতে উচ্চ ফলনশীল শাক-সবজি চাষের পদ্ধতি, সম্ভাবনা ও উপকারিতা তুলে ধরা হয়।
মাঠ দিবসে কুমড়া, তরমুজ, লাউ, শসা, করলা, ঢেঁড়স ও বরবটিসহ বিভিন্ন উচ্চমূল্যের শাক-সবজি চাষের আধুনিক কলাকৌশল, পরিচর্যা, রোগবালাই ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। এ সময় একই জমিতে ধান ও মৎস্য চাষের পাশাপাশি ঘেরের ভেড়িতে শাক-সবজি উৎপাদনের মাধ্যমে জমির সর্বোত্তম ব্যবহার, পরিবারের পুষ্টি চাহিদা পূরণ এবং বাড়তি আয় নিশ্চিত করার বিষয়ে কৃষকদের উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আমিনুর রহমান। এছাড়া লিডার্স-এর CALL প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মৃনাল কুমার সরকার, ফিল্ড অফিসার সুমন ঢালী, আনিছুর রহমান ও মোসলেমা পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রচলিত চাষাবাদের পাশাপাশি আধুনিক, পরিবেশবান্ধব ও জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি গ্রহণ করা জরুরি। ঘেরের ভেড়িতে মাচা পদ্ধতিতে শাক-সবজি চাষের মাধ্যমে অব্যবহৃত জমিকে উৎপাদনমুখী করা সম্ভব। এতে পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত সবজি বাজারজাত করে কৃষকদের আর্থিক সচ্ছলতা বাড়বে।
মাঠ দিবসে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা প্রদর্শিত প্রযুক্তি ও ফসলের ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এসব আধুনিক কৃষি প্রযুক্তি নিজেদের চাষাবাদে প্রয়োগের আগ্রহ ব্যক্ত করেন।
##৳৳৳৳

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ধান কর্তন ও উচ্চ ফলনশীল শাক-সবজি চাষ বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ধান কর্তন ও উচ্চ ফলনশীল শাক-সবজি চাষ বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেট সময়: ০৪:৩৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬