আজ ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এক দিনে তিন হার, শনিবারে শনির দশা ফুটবলপ্রেমীদের জন্য শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে পাকিস্তান ৫ ডিসেম্বর সাতক্ষীরায় আসছেন ১১ দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: রাজস্ব হারাচ্ছে সরকার, হুমকিতে সুন্দরবন ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি, বাড়ছে টহল ও প্রযুক্তির ব্যবহার আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ আটক। বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১২ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ

সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি, বাড়ছে টহল ও প্রযুক্তির ব্যবহার

  • রঘুনাথ খাঁ
  • আপডেট সময়: ০৬:১১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ ও বাংলাদেশ থেকে অবৈধভাবে দেশত্যাগ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি রাতের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট, সিসি টিভি স্থাপন এবং থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরার শ্যামনগরে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।
তিনি বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত রয়েছে
রাতের অন্ধকারে সীমান্ত নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্চলাইট ও সিসি টিভি স্থাপনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে দুর্গম ও অন্ধকার এলাকায় সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
সীমান্ত সুরক্ষায় সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করে বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় কোনো নিষিদ্ধ, বিতর্কিত, অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল, অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা কিংবা সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে। স্থানীয় মানুষের সচেতনতা ও সহযোগিতা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে বিজিবি। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ১৭ বিজিবি অধিনায়ক।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

এক দিনে তিন হার, শনিবারে শনির দশা ফুটবলপ্রেমীদের জন্য

সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি, বাড়ছে টহল ও প্রযুক্তির ব্যবহার

আপডেট সময়: ০৬:১১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬