আজ ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
যশোরের কেশবপুরে ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যার রহস্য উদ্ঘাটন-অতঃপর দুজনকে আটক। শার্শা উপজেলায় ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ এইচএসসি পরীক্ষায় ২ স্হান অধিকারী।   তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬ সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে আদালতে মামলায় গ্রেফতারী  পরোয়ানা, স্বামী পালিয়েছে তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা  ও দোয়া শ্যামনগরে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ সাতক্ষীরায় স্থানীয় নীতিমালায় জলবায়ু অভিযোজন সংযোজন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কলারোয়ায় ভাইজির সম্পত্তি চাচার জবরদখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সাতক্ষীরার মাধবকাটিতে অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬

  • আব্দুর রশিদ
  • আপডেট সময়: ০৪:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
“যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত্বাধীন সম্প্রীতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে ‘এক্টিভিস্টা সাতক্ষীরা’র উদ্যোগে এবং ‘একশনএইড বাংলাদেশ’-এর সহযোগিতায় ‘একশন ফর ট্রান্সফরমেশন’ প্রকল্পের আওতায় সিডো সংস্থা এই মেলার আয়োজন করে। শহরের তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্ট (লেকভিউ)-এর পদ্মা হলরুমে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা কামালনগর ঈদগাহ থেকে একটি বর্ণাঢ্য সম্প্রীতি র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লেকভিউতে গিয়ে মেলা সমাবেশে মিলিত হয়।
সিডো-র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “শান্তি মানে কেবল সংঘাতের অনুপস্থিতি নয়; শান্তি হলো পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা, মুক্ত আলোচনার সুযোগ সৃষ্টি, বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা করা। তরুণদের নেতৃত্বের মাধ্যমেই একটি শান্তিপূর্ণ, সহনশীল ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সম্পাদক মাওলানা আজিজুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন এবং জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটিসহ সাংবাদিক ও স্থানীয় মন্দির কমিটির নেতৃবৃন্দ।
মেলায় ২০২২ সাল থেকে বাস্তবায়িত তরুণদের সামাজিক উদ্যোগ ও সাফল্যের গল্প নিয়ে ৩টি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়। অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন এবং ‘সম্প্রীতির বৃক্ষ’-এ নিজ নিজ মন্তব্য ও বার্তা লিখেন।
দিনব্যাপী আয়োজনে ছিল লাইভ আর্ট প্রতিযোগিতা, পিস ক্যানভাস, পিস ওয়াল, সলিডারিটি ট্রি, আন্তঃপ্রজন্মীয় খেলাধুলা, পিস অলিম্পিয়াড, সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী জারিগান ও যুবনাট্য। মেলা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং যৌথভাবে ‘পিস ডিক্লারেশন’ (শান্তি ঘোষণা) পাঠ করা হয়।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

যশোরের কেশবপুরে ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যার রহস্য উদ্ঘাটন-অতঃপর দুজনকে আটক।

তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬

আপডেট সময়: ০৪:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬