আজ ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
যশোরের কেশবপুরে ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যার রহস্য উদ্ঘাটন-অতঃপর দুজনকে আটক। শার্শা উপজেলায় ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ এইচএসসি পরীক্ষায় ২ স্হান অধিকারী।   তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬ সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে আদালতে মামলায় গ্রেফতারী  পরোয়ানা, স্বামী পালিয়েছে তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা  ও দোয়া শ্যামনগরে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ সাতক্ষীরায় স্থানীয় নীতিমালায় জলবায়ু অভিযোজন সংযোজন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কলারোয়ায় ভাইজির সম্পত্তি চাচার জবরদখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সাতক্ষীরার মাধবকাটিতে অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে আদালতে মামলায় গ্রেফতারী  পরোয়ানা, স্বামী পালিয়েছে

‎সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন, মারধর এবং বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী অনিন্দন মোর্শেদ অনিকের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় সাতক্ষীরার আমলি আদালত-১-এ অভিযোগ দায়ের করেছেন স্ত্রী শিল্পী খাতুন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়ার পর পালিয়ে থাকায় বিপাকে পড়েছে বাদী শিল্পী খাতুন।
‎
‎আদালতে দাখিল করা আরজি সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ ডিসেম্বর ইসলামী শরিয়াহ অনুযায়ী দুই লাখ টাকা দেনমোহর ধার্য্য করে অনিন্দন মোর্শেদ অনিক@ জাকারিয়ার সঙ্গে শিল্পী খাতুনের বিয়ে হয়। অভিযোগে বলা হয়েছে, বিয়ের সময় মেয়ের সুখের কথা বিবেচনা করে নগদ দেড় লাখ টাকা, স্বর্ণের আংটি, মোটরসাইকেল, স্বর্ণের চেইন, মোবাইল ফোনসহ সংসারের প্রয়োজনীয় আসবাবপত্র দেওয়া হয়। বিয়ের পর তাঁদের সংসারে একটি পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স প্রায় তিন বছর। তবে বিয়ের পর থেকেই স্বামী বিভিন্ন সময়ে আরও দুই লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন বলে অভিযোগ করেছেন বাদী।
‎ গত ১৮ জুলাই ২০২৫ তারিখে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী বাঁশের লাঠি দিয়ে স্ত্রীকে মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে তাঁকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‎
‎বাদীর দাবি, পরবর্তী সময়ে স্বামীর সঙ্গে সংসার করার উদ্দেশ্যে গত ২৩ জুলাই ২০২৫ তারিখে আইনজীবীর মাধ্যমে তাঁকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার সাত দিন পার হলেও স্বামীর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। বরং মুঠোফোনে যোগাযোগ করা হলে যৌতুকের টাকা না দিলে তাঁকে নিয়ে সংসার করবেন না বলে জানিয়ে দেন স্বামী।
‎বাদী শিল্পী খাতুন আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন। একই সঙ্গে নিজের ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

যশোরের কেশবপুরে ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যার রহস্য উদ্ঘাটন-অতঃপর দুজনকে আটক।

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে আদালতে মামলায় গ্রেফতারী  পরোয়ানা, স্বামী পালিয়েছে

আপডেট সময়: ০৪:১৩:০২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬