আজ ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজী নজরুলের আসনে জামায়াতের বিকল্প প্রার্থী নিয়ে তৎপরতা পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ লক্ষ টাকা অনুমোদন আশাশুনি প্রেসক্লাবের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার মায়ের কাছে ক্ষমা চেয়ে চিরকুট, নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু বাণিজ্য থেকে প্রতিরক্ষা—বদলে যাচ্ছে বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতা গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নারীর হাতে সেলাই মেশিন, পাহাড়ি পরিবারে সচ্ছলতার প্রত্যাশা ডাকসু আর্কাইভে ইতিহাসের মুখোমুখি নতুন প্রজন্ম সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত

পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ লক্ষ টাকা অনুমোদন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৫৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ, সাতক্ষীরা: দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নম্বর পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়ে ১২ নম্বর গাবুরা ইউনিয়ন হয়ে কয়রা উপজেলার বেদকাশী খেয়াঘাট পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ এবং একটি কালভার্ট নির্মাণের জন্য ২৩ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকা অনুমোদন হয়েছে। এতে দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার অন্যতম কারণ ছিল সড়কটির বেহাল অবস্থা। নতুন সড়ক ও কালভার্ট নির্মাণ হলে দুই ইউনিয়নের মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি কয়রা উপজেলার সঙ্গে যোগাযোগব্যবস্থারও উন্নতি হবে বলে তারা আশা করছেন।

স্থানীয়দের ভাষ্য, সড়ক ও কালভার্ট নির্মাণের অনুমোদন পাওয়ার পেছনে ১১ নম্বর পদ্মপুকুর ইউনিয়নের বাসিন্দা ফরিদ-উদ-দৌলা ফেরদৌস, যিনি স্থানীয়ভাবে ‘নিকসন খান’ নামে পরিচিত, দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন। এ কারণে দুই ইউনিয়নের অনেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয়দের আরও দাবি, জনপ্রতিনিধি না হয়েও ফরিদ-উদ-দৌলা ফেরদৌস পদ্মপুকুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দিরের উন্নয়নকাজে সহযোগিতা করেছেন। এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয়ভাবে তাঁর প্রতি সমর্থন রয়েছে বলেও তাঁরা জানান।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তাঁরা ভবিষ্যতে ফরিদ-উদ-দৌলা ফেরদৌসকে পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী। তবে এটি স্থানীয়দের ব্যক্তিগত মতামত ও প্রত্যাশা।

সড়ক ও কালভার্ট নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের যোগাযোগব্যবস্থায় পরিবর্তন আসবে বলে স্থানীয়রা আশা করছেন। একই সঙ্গে প্রকল্পের কাজ দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন তাঁরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

গাজী নজরুলের আসনে জামায়াতের বিকল্প প্রার্থী নিয়ে তৎপরতা

পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ লক্ষ টাকা অনুমোদন

আপডেট সময়: ১১:৫৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬