আজ ০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় আজ শুরু বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ৮৫০২ শিক্ষার্থী শ্যামনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি প্রকল্পে বাধা, চাঁদাদাবি ও হুমকির অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে বাংলা নববর্ষ উদযাপিত সাতক্ষীরায় নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রা এমপি না হয়েও শাখরা–কোমরপুর ব্রিজ সংস্কারের প্রতিশ্রুতি রাখলেন আব্দুর রউফ সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন শিক্ষার্থীদের ভর্তি ও উপস্থিতিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড-ডে মিল সাতক্ষীরা স্কলার হাবের উদ্যোগে ইতালিতে স্কলারশিপে পড়ার সুযোগ লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

সাতক্ষীরায় হযরত বিলাল (রাঃ) জামে মসজিদে শিশুদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০২:১৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা শহরের অদূরে সিটি কলেজের উত্তরে অবস্থিত হযরত বিলাল (রাঃ) জামে মসজিদে শিশুদের জন্য মক্তবভিত্তিক কুরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে শিশুদের দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিনে জোহরের নামাজের পর স্থানীয় শিশুদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্বাস উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের সঠিক ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও চরিত্র গঠনে কুরআন শিক্ষার বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ শিশুদের সুশিক্ষিত ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের সহ-সভাপতি মাস্টার মঈন উদ্দীন, সেক্রেটারি প্রফেসর আজিবর রহমান, মুয়াজ্জিন মাওলানা মফিজুর রহমান, সাংবাদিক গাজী হাবিব, মুসল্লী মামুন অর রশিদ, আনিসুল হক, মফিজুর রহমান, আতিয়ার রহমানসহ অন্যান্য মুসল্লীবৃন্দ। মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, এই মক্তবভিত্তিক শিক্ষা কার্যক্রমে শিশুদের শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত, নামাজ ও দোয়া শিক্ষা, ইসলামী আদব-কায়দা এবং নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। অভিজ্ঞ শিক্ষক ও হাফেজদের মাধ্যমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত পাঠদান পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইমাম হাফেজ মাওলানা আব্বাস উদ্দীন বলেন, “শিশুকাল থেকেই কুরআন ও দ্বীনি শিক্ষায় অভ্যস্ত হলে তারা ভবিষ্যতে নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠবে। এই উদ্যোগ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।”  স্থানীয় অভিভাবক ও মুসল্লীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সময়ে শিশুদের ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদভিত্তিক এ শিক্ষা কার্যক্রম শিশুদের সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে। মসজিদ কমিটি জানায়, ভবিষ্যতে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালুর পরিকল্পনাও রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ সাতক্ষীরার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় হযরত বিলাল (রাঃ) জামে মসজিদে শিশুদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

আপডেট সময়: ০২:১৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬