আজ ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজী নজরুলের ৪ দিন, প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর গাজী নজরুলের আসনে জামায়াতের বিকল্প প্রার্থী নিয়ে তৎপরতা পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ লক্ষ টাকা অনুমোদন আশাশুনি প্রেসক্লাবের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার মায়ের কাছে ক্ষমা চেয়ে চিরকুট, নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু বাণিজ্য থেকে প্রতিরক্ষা—বদলে যাচ্ছে বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতা গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নারীর হাতে সেলাই মেশিন, পাহাড়ি পরিবারে সচ্ছলতার প্রত্যাশা ডাকসু আর্কাইভে ইতিহাসের মুখোমুখি নতুন প্রজন্ম

বুধহাটায় চেয়ারম্যান প্রার্থী এ্যাড.শহিদুলের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প। ৩ শতাধিক রোগীর সেবা প্রদান

আশাশুনি উপজেলার বুধহাটায় ইউপি চেয়ারম্যান প্রার্থী ও সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এ্যাড.শহিদুল ইসলাম’র সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প। ক্যাম্পে বুধহাটাসহ আশপাশের এলাকার তিন শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
রবিবার (৮ আগস্ট) সকাল ৯টায় বুধহাটা করিম সুপার মার্কেটে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। গ্রামীণ চক্ষু হাসপাতাল,কদমতলা,সাতক্ষীরার আয়োজনে এবং এ্যাড.শহিদুল ইসলাম’র সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে সকাল থেকে রোগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
ক্যাম্পে বিনামূল্যে চোখের দৃষ্টি ত্রুটি,চোখের প্রেসার ও নেত্রনালীর পরীক্ষা করা হয়। পাশাপাশি স্বল্পমূল্যে ওষুধ ও চশমা প্রদানের ব্যবস্থা করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ শতাধিক নারী-পুরুষ বিভিন্ন ধরনের চক্ষু সমস্যা নিয়ে চিকিৎসাসেবা নেন।
চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের মধ্য থেকে ছানি আক্রান্ত ৩০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। বাছাইকৃত এসব রোগীকে পরবর্তীতে গ্রামীণ চক্ষু হাসপাতালে নিয়ে বিদেশি লেন্সের মাধ্যমে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। অপারেশনের পাশাপাশি এক মাসের ওষুধ,হাসপাতালে যাতায়াত,থাকা ও খাবারের খরচও বিনামূল্যে বহন করা হবে।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল করিম ঢালী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর সরদার।
ক্যাম্প অর্গানাইজার এমডি আরাফাত হোসেনের ব্যবস্থাপনায় ডা.সুস্মিতা মন্ডল তন্বী (এমবিবিএস)-এর নেতৃত্বে ডা.তপন কুমার মন্ডল,ডা.এমডি হোসেন আলী, নার্স মিতু,দীপা রানী,রায়হান,খাদিজা আক্তারসহ ১২ জন চিকিৎসক ও নার্স ৯টি বুথে রোগীদের চিকিৎসাসেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন।
এ্যাড.শহিদুল ইসলাম বলেন,এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। অর্থের অভাবে কেউ যেন চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন,সে বিষয়ে ভবিষ্যতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের চোখের চিকিৎসায় এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

গাজী নজরুলের ৪ দিন, প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর

বুধহাটায় চেয়ারম্যান প্রার্থী এ্যাড.শহিদুলের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প। ৩ শতাধিক রোগীর সেবা প্রদান

আপডেট সময়: ০২:৪৭:০২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬