আজ ১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশাশুনি কৌচুয়া রিকার্ডিও সম্পত্তি যবর দখলের পায়তারা , থানায় অভিযোগ ,  সাতক্ষীরায় রাজনৈতিক বিরোধের জেরে স্বপন দাসের স্ত্রীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন রত্না দাস জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরায় মরহুম আলহাজ্ব তোফায়েল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঁশের মই বসিয়েছেন স্থানীয়রা সেতুতে নেই উঠানামার সংযোগ সড়ক ভোগান্তিতে এলাকাবাসী আশাশুনি সরকারি কলেজে বিপ্লব ও সংহতি দিবস পালিত মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আশাশুনি কৌচুয়া রেকর্ডিও সম্পত্তি যবর দখলের পায়তারা , থানায় অভিযোগ সাতক্ষীরায় ১০ হাজার অসহায় মানুষের বাড়িতে গিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন ডা. বলরাম বিশ্বাস।

শ্যামনগরের ভেটখালী বিলে পানিতে জলাবদ্ধতা,কৃষকের মাথায় হাত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বিল পানিতে তলিয়ে আছে। ধান রোপন করতে না পারায় কৃষকের মাথায় হাত। বিলের পানি নিষ্কাশনের জন্য হিমখালী খাল ও বিকল্প ব্যবস্থা থাকলেও বহু বছর ধরে জবর দখল আছে।

যার ফলে প্রতি বছর দুই শতাধিক ধান্য ফসল ও সবজির জমি পানিতে তলিয়ে যায়। সরেজমিনে দেখা যায় , রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজার , ভেটখালী বিল , তারানীপুরের পানি নিষ্কাশনের জন্য হিমখালী খালসহ বিকল্প ব্যবস্থা থাকলেও জবর দখলের কারনে পানি নিষ্কাশন হয়না।

যার ফলে ধান্য ফসলের মাঠ , বসত ভিটা , পুুকুর ,গাছগাছালি, রাস্তা ক্ষতিগ্রস্থ হয়। হিমখালী খালটি বহু বছর ধরে জবর দখল করে রেখেছে শতাধিক ব্যক্তি। অপর দিকে বিকল্প ভাবে ভেটখালী বিলের পানি নিষ্কাশনের পথ জবর দখল করে রেখেছে ভেটখালী গ্রামের সনদ যোদ্দার , মন্টু যোদ্দার, মিন্টু যোদ্দার, নিরাপদ যোদ্দার, কিশোরী যোদ্দার, জয়ন্ত বাছারসহ অনেকে।

ভেটখালী কোলুনীপাড়ায় বিলের পাশ দিয়ে বহু গরীব , অসহায় মানুষ বসবাস করে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তাদের কাচা ঘরবাড়ী ধ্বস নেমেছে এবং খুবি কষ্টে জীবন ধারণ করে চলেছে।

স্থানীয় মৃত আনছার আলী গাজীর পুত্র মোঃ মুত্তালিব হোসেন বলেন , হিমখালী খাল ও বিকল্প ব্যবস্থায় পানি নিষ্কাষনের জায়গা জবর দখলে থাকায় পানি নিষ্কাশন না হওয়া প্রতি বছর আমরা বর্ষা মৌসুমে ক্ষতিগ্রস্থ হয়ে আসছি। এ বছর ধানের বীজ বপন করতে পারছি না। উপর দিকে বসত ভিটারও ক্ষতি হচ্ছে। এ ভাবে চললে আমরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হব এবং এলাকার মানুষের মধ্যে দারিদ্রতার হার বৃদ্ধি পাবে।

মোঃ আব্দুর রাশেদ গাজীর স্ত্রী মোছাঃ নুর জাহান খাতুন বলেন , আমাদের প্রতি বছর বর্ষা মৌসুমে দূর্ভোগের শেষ থাকে না। ধানের মাঠ , বাড়ীর উঠান , কাঁচা ঘরবাড়ী, সবজি চাষের জমি পানিতে তলিয়ে যায় । বিলের পানি নিষ্কাশনের জায়গা ও খাল দখল মুক্ত করে পানি নিষ্কাষনের ব্যবস্থা গ্রহন করার জন্য সরকারের কাছে অনুরোধ করছি।

এ বিষয়ে শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনের সাথে যোগাযোগ করার জন্য মুঠেফোনে একাধিকবার ফোন দিয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কৈখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম বলেন , বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আশাশুনি কৌচুয়া রিকার্ডিও সম্পত্তি যবর দখলের পায়তারা , থানায় অভিযোগ , 

শ্যামনগরের ভেটখালী বিলে পানিতে জলাবদ্ধতা,কৃষকের মাথায় হাত

আপডেট সময়: ০৬:৩৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬