আজ ১১:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর, মানববন্ধন-বিক্ষোভ অব্যাহত মাদার নদীর উপর বাঁশের সাঁকোর স্থলে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন সম্পাদক-পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের গভীর শোক সম্পাদক আশেক-ই-এলাহীর সহধর্মিণীর ইন্তেকালে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের গভীর শোক আপত্তিকর ভিডিও বিতর্ক বহিষ্কার হলেন গাজী নজরুল, এমপি পদ কি থাকবে? সাতক্ষীরার কালিগঞ্জ থানার অভিযানে মাদক মামলার আসামিসহ ৯ জন আটক সাতক্ষীরার সাবেক ডিসি হুমায়ূন কবীরের কাছে সাড়ে ৪ কোটি টাকার ডলার বিক্রির দাবি দুই ব্যবসায়ীর প্রকাশিত সংবাদের প্রতিবাদ দুই ব্যবসায়ীর ডলার কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় সাতক্ষীরা,তদন্তের দাবি জোরালো

আব্দুর রউফের হস্তক্ষেপে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধের অবসান

  • রেজাউল ইসলাম
  • আপডেট সময়: ০২:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের দীর্ঘদিনের বিরোধ ও সাংগঠনিক জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও খুলনা বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা আলহাজ মো. আব্দুর রউফের হস্তক্ষেপে বিরোধ মীমাংসার লক্ষ্যে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা করে ইউনিয়নের চাবি সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে সাতক্ষীরা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা আলহাজ মো. আব্দুর রউফ।

সভায় বক্তব্য দেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সহসভাপতি শেখ জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার সাধু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক শাহাজান কবির, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি শেখ সাঈদ আহমাদ রনজু, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান, সহসভাপতি মো. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মজনু সরদার, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন টিটু এবং সাধারণ সম্পাদক জাহিদুর রহমান।

সভায় বক্তারা বলেন, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে বহিষ্কারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রমকে ব্যাহত করছিল। এ পরিস্থিতির অবসানে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য দুই সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা করে সংগঠনের কার্যক্রম স্বাভাবিক রাখতে ইউনিয়নের চাবি সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করা হয়।

সভায় জেলার বাস ও ট্রাক মালিক-শ্রমিক সংগঠনের পাশাপাশি পাঁচটি শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ বাবু।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন

আব্দুর রউফের হস্তক্ষেপে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধের অবসান

আপডেট সময়: ০২:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬