আজ ১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: প্রচারণায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমান ‎সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত: রাজনীতির সাফল্যের মূল চাবিকাঠি গোয়ালডাঙ্গা বাজারে বাসের সুপারভাইজার ও ভ্যানচালকের সংঘর্ষ সাতক্ষীরায় নিখোঁজের তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ সাতক্ষীরায় নিউ গোল্ড জিম নামের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র  আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরি সুলতানপুর চাউল ব্যবসায়ী সমিতির কমিটি গঠন সভাপতি বিপুল সম্পাদক মামুন পার্কে পরকীয়া করতে গিয়ে স্ত্রীর হাতে আটক জামায়াত নেতা ফিরোজ:দল থেকে অব্যাহতি আব্দুর রউফের হস্তক্ষেপে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধের অবসান সাতক্ষীরায় ডলার বাণিজ্যের আড়ালে প্রতারণা অনুসন্ধানে উঠে এলো বিস্ময়কর তথ্য

উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে নানা অভিযোগ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:০০:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, মিথ্যা মামলা, সংখ্যালঘু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ তুলে তার বহিষ্কার দাবি করেছেন বিএনপির একাংশের নেতা-কর্মীরা।

অভিযোগকারীদের দাবি, রোকনুজ্জামান রোকন অতীতে জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ২০২১ সালে বিএনপিতে যোগ দেন। তাদের অভিযোগ, বিএনপিতে যোগদানের পর থেকে তিনি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।

তাদের ভাষ্য অনুযায়ী, গত কয়েক বছরে চাঁদাবাজি, দোকানপাটে লুটপাট, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া, সাধারণ মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ওপর নির্যাতনের মতো কর্মকাণ্ডের সঙ্গে তার নাম জড়িয়েছে।

অভিযোগকারীরা আরও বলেন, দলের কিছু প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থেকে তিনি এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন। ফলে স্থানীয়ভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।

তারা অবিলম্বে রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ, দল থেকে বহিষ্কার এবং অভিযোগগুলোর বিষয়ে প্রশাসনের মাধ্যমে তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

তবে এ বিষয়ে উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকনের ব্যবহৃত মোবাইল ফোনে ফোন দিলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: প্রচারণায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমান

উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে নানা অভিযোগ

আপডেট সময়: ০৫:০০:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬