আজ ১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর, মানববন্ধন-বিক্ষোভ অব্যাহত মাদার নদীর উপর বাঁশের সাঁকোর স্থলে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন সম্পাদক-পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের গভীর শোক সম্পাদক আশেক-ই-এলাহীর সহধর্মিণীর ইন্তেকালে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের গভীর শোক আপত্তিকর ভিডিও বিতর্ক বহিষ্কার হলেন গাজী নজরুল, এমপি পদ কি থাকবে? সাতক্ষীরার কালিগঞ্জ থানার অভিযানে মাদক মামলার আসামিসহ ৯ জন আটক সাতক্ষীরার সাবেক ডিসি হুমায়ূন কবীরের কাছে সাড়ে ৪ কোটি টাকার ডলার বিক্রির দাবি দুই ব্যবসায়ীর প্রকাশিত সংবাদের প্রতিবাদ দুই ব্যবসায়ীর ডলার কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় সাতক্ষীরা,তদন্তের দাবি জোরালো

মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৩০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৫৩৬ বার পড়া হয়েছে
আরাফাত আলী, স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার দে, সহকারী শিক্ষক ইমদাদুল হক, শেখ হারুনার রশিদ, আনারুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির অভিভাবক প্রতিনিধি কাজী আবু সাঈদ, জিএম ইসহাক আলী, রাজিয়া সুলতানা, রোজিনা পারভীন ও নাসিমা খাতুন। বক্তারা বলেন, ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা নতুন এক শিক্ষাজীবনে প্রবেশ করেছে। এই সময় থেকেই শৃঙ্খলা, নিয়মিত অধ্যয়ন ও নৈতিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তারা। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করা হয়। এসময় বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সমন্বয় অত্যন্ত জরুরি। সন্তানদের প্রতি অভিভাবকদের সচেতন দৃষ্টি ও বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার আহ্বান জানানো হয়।
মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলু কুমার সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী শিক্ষক মাওলানা রুহুল কুদ্দুস, মৃণাল কান্তি সানা, সুপ্রিয়া ঘোষ, পরিমল কুমার মন্ডল,সেলিম রেজওয়ান, হাফিজুর রহমান,একরামুল হোসেন, চন্দ্র শেখর ঘোষ, সাজেদুল হক,জাহাঙ্গীর হোসেন, ইয়াছিন উল্লাহ, আজমীরা সুলতানা,আসমা খাতুন, শাহিদা খাতুন, আবেদা সুলতানাসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন

মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময়: ১১:৩০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬