আজ ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশাশুনি প্রেসক্লাবের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার মায়ের কাছে ক্ষমা চেয়ে চিরকুট, নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু বাণিজ্য থেকে প্রতিরক্ষা—বদলে যাচ্ছে বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতা গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নারীর হাতে সেলাই মেশিন, পাহাড়ি পরিবারে সচ্ছলতার প্রত্যাশা ডাকসু আর্কাইভে ইতিহাসের মুখোমুখি নতুন প্রজন্ম সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত আন্তর্জাতিক ফাইটারদের চ্যালেঞ্জ, জেডএফসি-২-তে উজ্জ্বল বাংলাদেশ প্রেস ব্রিফিংয়ে রিংয়ের আবহ, কাল জুলকান ইনডোর এরিনায় শিরোপার লড়াই

লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৩৬৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার লাবসা ইউনিয়নের এগারআনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার (১৪ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলসহ লাবসা ও বল্লী ইউনিয়নবাসী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রেজাউল সরদার। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ, যিনি বলেন, “আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে ও ধানের শীষের মাঝে বেঁচে আছেন। তাঁর জানাযায় কোটি কোটি মানুষের অংশগ্রহণ প্রমাণ করে তিনি কতটা প্রিয়। এই ভালোবাসার প্রতিফলন ঘটবে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে। ইনশাআল্লাহ, সকলের ভোট ও ভালোবাসায় ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।” বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুরুল আলম বাপ্পি, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, ব্যবসায়ী দিদারুল ইসলাম দিদার, যুব নেতা লুৎফুল আলম খোকন, বল্লী বিএনপি সভাপতি মো. সেলিম আক্তার মন্টু এবং লাবসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হাসান। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিছুর রহমান আজাদী। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা বিএনপি, সদর উপজেলা ছাত্রদল, লাবসা ও বল্লী ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. তানভীরুল হোসেন অভি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আশাশুনি প্রেসক্লাবের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার

লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

আপডেট সময়: ০১:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬