সাতক্ষীরা সদর উপজেলা ফিংড়িতে স্ত্রী কর্তৃক স্বামীর বিরুদ্ধে পারিবারিক আদালতে মামলা করার ৭ মাস পর স্ত্রীকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে, আদালতের মামলার সূত্রে জানা যায় ঃ ফিংড়ি সুলতানপুর গ্রামের আবুল কাশেমের কন্যার সহিদ ইসলামী শরীয়ত মোতাবেক গত ইং ৫ মার্চ ২০২৫ তারিখে ১ লক্ষ টাকা দেনমোহর ধার্যে ফয়জুল্লাপুর গ্রামের মৃত্যু সিরাজুল গাজীর পুত্র আব্দুস সাত্তার এর সহিত বিবাহ হয় । তাদের সংসার করা কালীন সময়ে সাংসারিক ছোটখাটো বিষয় নিয়ে প্রায় সময় ঝগড়া বিবাদ হত , যৌতুক লোভী স্বামী আঃ সাত্তার মোটা অংকের যৌতুকের টাকা চেয়ে স্ত্রীকে মারধর করত , স্ত্রী রোজিনা খাতুন স্বামীর নির্যাতন সহ্য না করতে পেরে গত ইং ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সাতক্ষীরা জেলা লিগাল এইড দেনমোহর ও ভরণপোষণের দাবিতে একটি আবেদন করেন , আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ লিগাল এইড বিচারক মন্ডলী উভয়পক্ষকে মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হন , পরবর্তীতে রোজিনা খাতুন বিজ্ঞ পারিবারিক আদালতে স্বামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন , মামলা নং পাঃ -৯৬/২৬ – পাষান যৌথ লোভী স্বামী আব্দুস সাত্তার গত ইং ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কৌশলে স্ত্রীর বাপের বাড়িতে এসে স্ত্রীকে বেদম মারপিট করে রক্তাক্ত যখন করে , এবং বলে তোকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলবো। কোন উপায় না পেয়ে স্ত্রী স্বামীর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ৬ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে একটি সাধারণ ডায়েরি করে , ডায়েরি নং ৩৬৪ , ,ভুক্তভোগী স্ত্রী জান মালের নিরাপত্তার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার আসু হস্তক্ষেপ কামনা করেছেন ।
সংবাদ শিরোনাম:
ফিংড়িতে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করার ৭ মাস পর স্ত্রীকে মারপিট ও জীবন নষ্টের হুমকি
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময়: ০৩:০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- ৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়















