আজ ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন শ্যামনগরে সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ  শ্যামনগর উপজেলা ওলামা দলের আহ্বায়ক কমিটির অনুমোদন  নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে  অধিকারের  মানববন্ধন আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ   ছাত্র আন্দোলনের মুখে ভোর রাতে কলেজ ছাড়লেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ  কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের  ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ ভোমরার হালিম মাস্টারের বিরুদ্ধে মাদক সাম্রাজ্য গড়ার অভিযোগ

সাতক্ষীরায় শান্তিপূর্ণভাবে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন, অনুপস্থিত ৪২৮৯: বহিষ্কার ৩

  • সুরাইয়া খাতুন
  • আপডেট সময়: ০৫:৫১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৫০১ বার পড়া হয়েছে

সুরাইয়া খাতুন: সাতক্ষীরায় শান্তিপূর্ণভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এর লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ২০ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন। জেলার ৩২টি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ৪২৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া ৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। পরীক্ষাকালীন সময়ে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে প্রবেশ করে সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষাকেন্দ্রগুলোতে মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধসহ সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হয়। সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন জানান, পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ছিল সন্তোষজনক। প্রশ্নপত্র বিতরণ, পরীক্ষা গ্রহণ ও নিরাপত্তা ব্যবস্থায় কোনো সমস্যা হয়নি। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা স্বস্তির সঙ্গে কেন্দ্র ত্যাগ করেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেন, “সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে ঘিরে জেলার সব পরীক্ষাকেন্দ্রে কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা হয়েছে। সকল নির্দেশনা মেনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতায় পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

সাতক্ষীরায় শান্তিপূর্ণভাবে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন, অনুপস্থিত ৪২৮৯: বহিষ্কার ৩

আপডেট সময়: ০৫:৫১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬