আজ ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মায়ের কাছে ক্ষমা চেয়ে চিরকুট, নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু বাণিজ্য থেকে প্রতিরক্ষা—বদলে যাচ্ছে বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতা গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া নারীর হাতে সেলাই মেশিন, পাহাড়ি পরিবারে সচ্ছলতার প্রত্যাশা ডাকসু আর্কাইভে ইতিহাসের মুখোমুখি নতুন প্রজন্ম সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত আন্তর্জাতিক ফাইটারদের চ্যালেঞ্জ, জেডএফসি-২-তে উজ্জ্বল বাংলাদেশ প্রেস ব্রিফিংয়ে রিংয়ের আবহ, কাল জুলকান ইনডোর এরিনায় শিরোপার লড়াই

সাতক্ষীরায় শহীদ শরীফ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৪৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

মোঃ সাইদুল হোসেন : সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে ক্রিকেট লায়ন্স একাডেমি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান, পিপিএম। উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, “শহীদ ওসমান হাদী আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনুপ্রেরণা। জীবন দিয়ে তিনি দেখিয়ে গেছেন কিভাবে দেশের জন্য এবং সুস্থ সাংস্কৃতির বিকাশে কাজ করতে হয়। এ দেশের মানুষ কখনো শহীদ শরীফ ওসমান হাদীকে ভুলবে না।” অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি মোঃ আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসেন, ইসলামি ছাত্রআন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি আব্দুল মুকিত, জেলা ছাত্রদলের অর্ঘ্য বিন জুয়েল, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক হাসিবুল ইসলাম রুমন, আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা আহ্বায়ক আক্তারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিরা টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং শহীদ ওসমান হাদীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মায়ের কাছে ক্ষমা চেয়ে চিরকুট, নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু

সাতক্ষীরায় শহীদ শরীফ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন

আপডেট সময়: ০৮:৪৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬