আজ ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
তালার খড়ের ডাঙ্গা বিলে দুই দশক ধরে মৎস্যচাষ, এক ফসলি জমিতে বাড়ছে উৎপাদন ও আয় সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী শ্যামনগরের চকবার-গাইনবাড়ী সড়ক ভেঙে গেছে, চরম দুর্ভোগে এলাকাবাসী সাতক্ষীরায় বৃদ্ধাকে ঘরে তালাবদ্ধ করে আগুন, প্রাণে বাঁচলেন গোলজান বিবি শার্শায় পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবা সহ ১ জন গ্রেপ্তার। সাতক্ষীরার খেলাড়ডাঙ্গায় বেকারি শ্রমিক কোহিনূর হত্যা ৩৫০ রানে অপরাজিত হৃদয়, দক্ষিণ আফ্রিকায় অনন্য কীর্তি মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছাসেবকের কাণ্ড ২ হাজার টাকা না দেয়ায় নারীকে মারধর, জোর করে টাকা আদায়  শ্যামনগরে রাতের আঁধারে কৃষকের ৩০০ কুমড়াগাছ কেটে দিল দুর্বৃত্তরা

সাতক্ষীরায় বৃদ্ধাকে ঘরে তালাবদ্ধ করে আগুন, প্রাণে বাঁচলেন গোলজান বিবি

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:২৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার ফয়জুল্যাপুরে বৃদ্ধাকে ঘরে তালাবদ্ধ করে আগুন দেওয়ার অভিযোগ।

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্যাপুর গ্রামে গভীর রাতে এক বৃদ্ধাকে ঘরের ভেতর রেখে বাইরে থেকে দরজায় তালা দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গোলজান বিবি (৬০) নামে ওই নারী।

ভুক্তভোগী গোলজান বিবি ফয়জুল্যাপুর গ্রামের মৃত গহর আলী সরদারের মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন গোলজান বিবি। রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ ঘরের ভেতর আগুন জ্বলতে দেখে তিনি ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ থাকায় তিনি বের হতে পারেননি।

এ সময় জীবন বাঁচাতে তিনি চিৎকার করে আশপাশের লোকজনের সাহায্য চান। তার চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দরজা খুলে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগীর দাবি, কে বা কারা তার ঘরে আগুন দিয়েছে তা তিনি দেখেননি। তবে বেশ কিছুদিন ধরে তার সহোদর ছোট ভাই আলেক সরদার তাকে হত্যার ষড়যন্ত্র ও হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন গোলজান বিবি।

ঘটনার পর থেকে ওই বৃদ্ধা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

তালার খড়ের ডাঙ্গা বিলে দুই দশক ধরে মৎস্যচাষ, এক ফসলি জমিতে বাড়ছে উৎপাদন ও আয়

সাতক্ষীরায় বৃদ্ধাকে ঘরে তালাবদ্ধ করে আগুন, প্রাণে বাঁচলেন গোলজান বিবি

আপডেট সময়: ০৫:২৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬