আজ ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাদকসেবনের দায়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবলের কারাদণ্ড গাজী নজরুলের ৪ দিন, প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর গাজী নজরুলের আসনে জামায়াতের বিকল্প প্রার্থী নিয়ে তৎপরতা পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ লক্ষ টাকা অনুমোদন আশাশুনি প্রেসক্লাবের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার মায়ের কাছে ক্ষমা চেয়ে চিরকুট, নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু বাণিজ্য থেকে প্রতিরক্ষা—বদলে যাচ্ছে বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতা গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নারীর হাতে সেলাই মেশিন, পাহাড়ি পরিবারে সচ্ছলতার প্রত্যাশা

২৫ ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোটিং অ্যাপে নিবন্ধন সম্পন্ন করতে হবে

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৩৯:১২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

প্রবাসী বাংলাদেশি এবং দেশে নিজ এলাকার বাইরে অবস্থানকারী ভোটারদের আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে ভোটার নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখার উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীগণের পোস্টাল ব্যালটে ভোট প্রদানের লক্ষ্যে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্নকরণ বিষয়ে মন্ত্রী পরিষদের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশী ভোটার ও দেশের অভ্যন্তরে নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী (সামরিক/বেসামরিক), নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনী হেফাজতে থাকা ভোটারদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য উল্লিখিত ভোটারগণকে আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপ ডাউনলোড করে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

এমতাবস্থায়, নির্বাচন কমিশন কর্তৃক পোস্টাল ব্যালটে ভোট প্রদানের লক্ষ্যে ‘Postal Vote BD’ অ্যাপ এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্নকরণ ও উদ্বুদ্ধকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

দেশের সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মাদকসেবনের দায়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবলের কারাদণ্ড

২৫ ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোটিং অ্যাপে নিবন্ধন সম্পন্ন করতে হবে

আপডেট সময়: ০৪:৩৯:১২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫